সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দুর্দান্ত সুখবর। আরো একটি রুটে শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো সবথেকে প্রিমিয়াম এবং সেমি হাই স্পিড ট্রেন। এক কথায় সকলের দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হতে চলেছে। আর অপেক্ষা না করিয়ে জানিয়ে রাখি, এবার তিরুপতি অবধি ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসে চড়েই আপনি তিরুপতি বালাজি (Tirupati Balaji) মন্দির দর্শন করতে সক্ষম হবেন।
এবার তিরুপতি অবধি ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস
বেঙ্গালুরু হয়ে তিরুপতি ও শিবমোগ্গা টাউনের মধ্যে একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর প্রস্তাবটি রেল মন্ত্রকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। এই ট্রেন পরিষেবাটি তিরুপতি ও বেঙ্গালুরুর মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। ট্রেনটির চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে ভারতীয় রেল। তবে চালুর তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সম্প্রতি তিরুপতির সাংসদ মাদ্দিলা গুরুমূর্তির উদ্যোগে বিষয়টি প্রকাশ্যে আসে। সাংসদ তিরুপতি রেল স্টেশনের সুযোগ-সুবিধা উন্নত করার দাবিতে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও-কে চিঠি লেখেন। ক্রমবর্ধমান তীর্থযাত্রীদের সামাল দেওয়ার জন্য তিনি তিরুপতিতে নতুন বন্দে ভারত পরিষেবা চালু করার বিষয়টিও উত্থাপন করেন ।
উপকৃত হবেন দর্শণার্থী থেকে পর্যটকরা
এই প্রস্তাবিত বন্দে ভারত ট্রেনটি শিবমোগ্গা শহর এবং তিরুপতির মধ্যেকার ৫৪৫ কিলোমিটার দূরত্ব ৯ থেকে ১০ ঘণ্টায় অতিক্রম করবে। পূর্বে, দ্রুতগতির ট্রেনের অভাবে এই দুই শহরের মধ্যে সড়কপথে যাত্রায় প্রায়শই ১৩ থেকে ১৪ ঘণ্টা সময় লাগত। তবে, এই ট্রেনটি চালু হলে দুই শহরের মধ্যে দূরত্ব কমে আসবে এবং ২ থেকে ৩ ঘণ্টা সময় বাঁচবে। প্রতিদিন শিবমোগ্গা এবং তার আশেপাশের এলাকা থেকে বহু ভক্ত ভগবান ভেঙ্কটেশ্বরের দর্শন করতে তিরুমালা-তিরুপতিতে যাতায়াত করেন।
আরও পড়ুনঃ রাজ্যের ২৫২টি অবৈধ মাদ্রাসা বন্ধ করল সরকার, শোকজের তালিকায় আরও ১০০
এমনিতেই তিরুপতি দেশের অন্যতম প্রধান তীর্থস্থান এবং এখানে বহু তীর্থযাত্রীর সমাগম হয়। ক্রমবর্ধমান যাত্রী সংখ্যার কারণে স্টেশন সুবিধার সম্প্রসারণের পাশাপাশি নতুন ও দ্রুততর ট্রেন পরিষেবার চাহিদাও বাড়ছে। এই বিষয়টি মাথায় রেখে, তিরুপতির সঙ্গে শিবমোগ্গা ও বেঙ্গালুরুকে সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা চালুর প্রস্তাব করা হয়েছে।










