প্রীতি পোদ্দার, কলকাতা: দীপাবলির (Diwali 2026) রাতে সকলেই বাড়ির কোণে কোণে প্রদীপ জ্বালায়, আসলে ‘দীপাবলি’ শব্দের অর্থই হলো ‘প্রদীপের সমষ্টি’। এই দিনে যাতে বাড়ির কোনও কোণ অন্ধকার না থাকে সেদিকে নজর রাখা বেশ জরুরি। তবে কেবল প্রদীপ (Diwali Rituals) জ্বালালেই কিন্তু হলো না। তা সঠিক জায়গায় দিতে হবে। কিন্তু ঠিক কতগুলি প্রদীপ জ্বালানো উচিত তা অনেকের অজানা। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
বাড়িতে কতগুলি প্রদীপ জ্বালানো উচিত?
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি বা কালীপুজো। আর এই দিনটিকে আপামর জনসাধারণ আলোর উৎসবে মেতে ওঠে। বহু জায়গায় ২৮টি বা ১০৮টি প্রদীপ জ্বালানোর রীতি আছে, মূলত শোক, দুঃখ, রোগ ও দারিদ্র্য দূর করে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। আসলে এই দিনে ঘরবাড়ি প্রদীপের আলোয় আলোকিত করার প্রথা প্রচলিত থাকলেও, ঠিক কতগুলি প্রদীপ জ্বালানো উচিত, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা শাস্ত্রে নির্দেশিত নেই। তবে সুখ শান্তি লাভের আশায় অনেকেই নির্দিষ্ট সংখ্যা ও নিয়ম মেনে চলা হয়।
বিজোড় সংখ্যায় প্রদীপ জ্বালানো উচিত
প্রচলিত বিশ্বাস অনুযায়ী অন্তত ১১ থেকে ২১টি প্রদীপ জ্বালাতেই হবে। মূলত এই ক্ষেত্রে বিজোড় সংখ্যায় প্রদীপকে জ্বালানোকে শুভ বলে ধরা হয়। এই বিজোড় সংখ্যাগুলি বৃদ্ধি এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। অবশ্য অনেকের বাড়িতে ১০৮টি অথবা ২৮টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। যদিও এটিকেও শুভ সংখ্যা বলে মনে করা হয়। যদিও প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে সংখ্যার চেয়েও স্থান এবং সদিচ্ছা বেশি গুরুত্বপূর্ণ। তাই আলোর উৎসবে নিজের মনকে শান্তি দিতে চারিদিকে আলো ছড়িয়ে দিন বাড়িতে। তবে বিশেষ কয়েকটি জায়গায় অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে।
আরও পড়ুন: জানেন বিশ্বের মধ্যে মাশরুম চাষে কোন দেশ এগিয়ে? রইল তথ্য
শাস্ত্র মতে, বাড়ির ঠাকুরঘরে, সদর দরজায়, রান্নাঘরে, তুলসি মঞ্চ বা তুলসি গাছের গোড়ায়, কলতলা, বাথরুমে, পূর্বদিকে এবং বাড়িতে মাটির উনুন থাকলে সেখানে এই প্রদীপ দিতে হবে। আসলে, ধর্মীয় বিশ্বাস এই প্রদীপ জ্বালানো কেবল রীতির অংশ নয়, তা আত্মশুদ্ধি, আত্মজাগরণ, আধ্যাত্মিক প্রকাশের প্রতীক।










