ফিরছে দিল্লির স্মৃতি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন সোনম ওয়াংচুকের

Published:

Gyanesh Kumar

সৌভিক মুখার্জী, কলকাতা: জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। ৪৮ ঘণ্টা ডেডলাইন দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচন কমিশনারকে। তবে সেই ডেডলাইন পেরিয়ে যাওয়ায় আগামী ২ অক্টোবর রাজপথে নামতে চলেছে সিজেপি। এমনকি এই লড়াইকে সমর্থনের আশ্বাস দিয়েছেন লাদাখের শিক্ষাবিদ তথা পরিবেশ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। তাহলে আবারও কি ফিরতে চলেছে যন্তরমন্তরের স্মৃতি?

সমর্থনের আশ্বাস সোনম ওয়াংচুকের

এর আগে দিল্লিতে নিট বিতর্ককে কেন্দ্র করে চলা সিজেপির আন্দোলনে সমর্থন করেছিলেন সোনম ওয়াংচুক। এমনকি দীর্ঘ ২২ দিন অনশন চালিয়ে যান তিনি। তাদের দাবি মেনে নিয়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। এবার একই কায়দায় আন্দোলনের ডাক দিল সিজেপি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই লড়াইকে সমর্থন জানিয়ে পরিবেশকর্মী ওয়াংচুক জানিয়েছেন, “বর্তমানে ভারতের জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া। আমি এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার ককরোচ জনতা পার্টির তরফ থেকে ঘোষণা করা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে যদি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করেন, তাহলে ২ অক্টোবর থেকেই তারা প্রতিবাদ অভিযান শুরু করবে। এদিকে আজ অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সিজেপির নেতা আশুতোষ রঙ্কা। তবে ডেডলাইন পেরিয়ে যাওয়া সত্ত্বেও জ্ঞানেশ পদত্যাগ না করায় এবার মুম্বাইতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও এই বিক্ষোভ চালানো হবে বলে খবর।

আরও পড়ুন: ২৮-র জায়গায় এবার আসছে ৩০ দিনের ভয়েস ও SMS প্ল্যান, বড় ঘোষণা রাঘব চাড্ডার

এ বিষয়ে সোনম ওয়াংচুক জানিয়েছেন, “যন্তরমন্তরে যখন প্রথম আন্দোলন চালু হয়েছিল, তখন সিজেপি তুলনামূলকভাবে একটা নতুন মুখ ছিল। আমি তাদেরকে তখন পূর্ণ সমর্থন করেছি। তবে এখন ওদের কণ্ঠস্বর আরও জোরালো এবং দৃঢ় হয়েছে। আমার মনে হয় যে এই আওয়াজ গোটা দেশকে নাড়িয়ে দেবে। ব্যক্তিগতভাবে হয়ত সবকটি আন্দোলনে উপস্থিত থাকা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু একদম শুরু থেকেই আন্দোলনগুলির প্রতি আমার নীতিগত সমর্থন রয়েছে।” এখন দেখার, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই আন্দোলন আদৌ সফল হয় কিনা।

google button