দেশের এই শহরে বন্ধ হবে পেট্রোলচালিত বাইক বিক্রি! কবে থেকে?

Published:

Will petrol and diesel two wheelers ban in Delhi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে রাজধানী দিল্লিতে দূষণের পরিমাণ মাত্রা ছাড়িয়েছে (EV Policy 2.0)। মূলত সে কারণেই ভারতের এই জনপ্রিয় শহরটি থেকে দূষণ কমাতে নতুন ইভি পলিসি 2.0 এর অধীনে 2028 সাল থেকে পেট্রোল এবং ডিজেল বাইকের রেজিস্ট্রেশন নিষিদ্ধ করতে পারে কেন্দ্রীয় সরকার। উদ্দেশ্য একটাই, দিল্লিকে দেশের ইভি রাজধানী হিসেবে গড়ে তোলা। অর্থাৎ পেট্রোল এবং ডিজেল চালিত নতুন গাড়ির বিক্রি বন্ধ করে গোটা শহরজুড়ে ইলেকট্রনিক বাইক বা স্কুটার চালানোর পরিকল্পনা করছে দিল্লির সরকার!

গোটা দিল্লি জুড়ে চলবে ইলেকট্রিক গাড়ি?

দিল্লি সরকারের তৎপরতায়, গোটা রাজধানীতে বায়ু দূষণ কমাতেই ইভি পলিসি 2.0 এর একটি খসড়া প্রস্তুত করা হচ্ছে। যার ফলে দিল্লিতে দ্রুততার সাথে বৈদ্যুতিক গাড়ির প্রসার ঘটানো যাবে। রিপোর্ট বলছে, আগামী বছরগুলিতে পেট্রোল এবং ডিজেল গাড়ির সংখ্যা কমিয়ে ইলেকট্রনিক গাড়ি চালানোর দিকে বিশেষ মনোযোগী হবে দিল্লির সরকার।

সরকারের নতুন নীতি অনুযায়ী, দিল্লিকে ইভি রাজধানী বা ইভি সিটি হিসেবে গড়ে তুলতে আগামী 2028 সালের পহেলা এপ্রিল থেকেই বৈদ্যুতিক দুই চাকার গাড়ির রেজিস্ট্রেশনের অনুমতির প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই দিন থেকেই গোটা দিল্লি জুড়ে ইলেকট্রনিক গাড়ির রেজিস্ট্রেশন শুরু করার কথা ভাবছে সরকার। আর তারপর থেকেই পেট্রোল এবং ডিজেল চালিত বাইকগুলির রেজিস্ট্রেশন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। আর সেটা হলে, দেশে পেট্রোল এবং ডিজেল চালিত মোটরবাইক ও স্কুটারের রেজিস্ট্রেশন বন্ধ হওয়া প্রথম শহর হয়ে উঠতে পারে দিল্লি।

বন্ধ হবে তিন চাকার গাড়ির রেজিস্ট্রেশনও?

ইভি পলিসি 2.0 অনুযায়ী, 2027 সাল থেকে দিল্লিতে পেট্রোল, ডিজেল এবং সিএনজি চালিত তিন চাকার গাড়িরও নতুন রেজিস্ট্রেশন এবং বিক্রি পুরোপুরি বন্ধ করে দিতে পারে সরকার। এর বদলে ইলেকট্রনিক অটো এবং ইলেকট্রনিক অন্যান্য তিন চাকার গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে। এছাড়াও সিএনজি অটোগুলিকে ইলেকট্রনিক গাড়িতে রূপান্তরিত করা হতে পারে বলেই খবর। এক কথায় বলা যায়, দিল্লির বায়ু দূষণ কমাতে মূলত ইলেকট্রিক যানবাহনের উপর নজর দিচ্ছে সরকার। এর ফলে রাজধানীর বাতাস যেমন স্বচ্ছ থাকবে তেমনই কমবে বায়ু দূষণের হার।

অবশ্যই পড়ুন: রবিতেও ঝমঝমিয়ে বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

বৈদ্যুতিক গাড়ি কিনলে মিলবে ভর্তুকি!

আসলে গোটা দিল্লি জুড়ে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে এবং এই বিশেষ ধরনের ফোর হুইলার এবং টু হুইলার কেনার জন্য ক্রেতাদের মধ্যে উৎসাহ জোগাতেই বিশেষ ভর্তুকির ব্যবস্থা করতে পারে, দিল্লির সরকার। অর্থাৎ কেউ যদি ইলেকট্রিক স্কুটার বা বাইক কেনেন সে ক্ষেত্রে তাঁকে ভর্তুকি বাবদ একটি নির্দিষ্ট অর্থ দেওয়া হতে পারে সরকারের তরফ।