বিপর্যয়ের মাঝেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিন, ফের ভাসবে নেপাল?

Published:

Nepal Flood

সহেলি মিত্র, কলকাতাঃ এবার কি তাহলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে নেপাল (Nepal)? ভয়াবহ ভূমিকম্পের জেরে দুলে উঠেছে চিনের মাটি। চিনের সিচুয়ান প্রদেশ কেঁপে উঠেছে। নেপালের সীমান্তবর্তী চিনে শুক্রবার সকালে এই ভূমিকম্পটি ঘটেছে বলে খবর। তিব্বত ও নেপালের বিপর্যয়ের মধ্যেই এই কম্পন মানুষকে আতঙ্কিত করেছে। এদিকে, ভারতের মণিপুরেও কম্পন অনুভূত হয়েছে। চিনে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৫.১, আর মণিপুরে ছিল ৩.৬। বর্তমানে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধু তাই নয়, তিব্বতের কাছে থাকা একটি জলাধার ফেটে গিয়েছে বলে জানাল নেপাল পুলিশ।

ভূমিকম্পে দুলে উঠল চিন, ফাটল জলাধারও

নেপাল পুলিশ একটি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, ‘ভূমিকম্পের মধ্যেই তিব্বতের পাশে থাকা জলাধার আবার ফেটে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তাই সমস্ত নিরাপত্তা কর্মী, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যুক্ত উদ্ধারকর্মী এবং সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে যে তারা সাথে সাথে সজাগ থাকুন এবং নিরাপদ স্থানে চলে যান বা অন্যদের জানান।” এই জলাধারটি একদম চিন-নেপাল সীমান্তে অবস্থিত। চিন সরকার উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে।

ভয়ে কাঁপছে আমজনতা

নেপালের কর্মকর্তারা জানিয়েছেন যে, তিব্বতের দিকে আবারও প্রবল বেগে জল ধেয়ে আসতে শুরু করেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত থাকা সকল নিরাপত্তা কর্মী, উদ্ধারকর্মী এবং জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাঁদেরকে নিরাপদ স্থানে সরে যেতে এবং এ বিষয়ে অন্যদের অবহিত করতে আহ্বান জানানো হয়েছে। এদিকে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের তথ্যমতে, শুক্রবার দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লংচাং শহরে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে নেপাল ও তিব্বতে একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ বাসস্থানের পর এবার মিলল কর্মসংস্থান, সীতাদেবীর পাশে সরকার

এদিকে, জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) অনুসারে, ভারতের মণিপুর রাজ্যেও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মণিপুরে সকাল ১০:৪৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। বিভিন্ন এলাকায় ক্রমাগত ভূমিকম্প সকলের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করেছে।

আরও China Earthquake Nepal