ফাতাহ-২ মিসাইল বানাল পাকিস্তান, রেঞ্জ কতদূর? টিকবে ভারতের S-400-র সামনে?

Published:

Pakistan FATAH-II Missile

সৌভিক মুখার্জী, কলকাতা: মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি FATAH-II মিসাইল সিস্টেমের (Pakistan FATAH-II Missile) সফল ট্রেনিং লঞ্চ সম্পন্ন করল। ইসলামাবাদের দাবি, এই মিসাইল সিস্টেম তাদের সেনাবাহিনীর দূরপাল্লার আঘাত হানার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে, ভারতের আকাশসীমায় মোতায়েন করা রুশ নির্মিত S-400 প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এটিই কার্যত জলভাত।

FATAH-II এর প্রধান বৈশিষ্ট্য ও ক্ষমতা

পাক সেনার দাবি অনুযায়ী, এই মিসাইল সিস্টেমটি অত্যাধুনিক এভিওনিক্স এবং নেভিগেশন প্রযুক্তিতে সুসজ্জিত। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল—

  • এই মিসাইলের পাল্লা আনুমানিক ৪০০ কিলোমিটার পর্যন্ত। আর এর আগের সংস্করণ FATAH-I এর পাল্লা ছিল মাত্র ১৪০ কিলোমিটার। ফলত সীমান্তে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এখন এই মিসাইলের আওতায় পড়বে।
  • স্যাটেলাইট এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের কারণে এর লক্ষ্যভেদের ত্রুটি ১০ মিটারের কম। অর্থাৎ, এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।
  • প্রচলিত ব্যালিস্টিক মিসাইল অনেক উঁচুতে উঠে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা রাডারে ধরা পড়া কার্যত অসম্ভব। কিন্তু FATAH-II মাটির কাছাকাছি সমান্তরাল ভাবে বা ফ্ল্যাট ট্র্যাজেক্টরিতে আঘাত হানতে পারবে।

তবে পাকিস্তান এই মিসাইলটিকে ১০০ শতাংশ নিজেদের তৈরি বলে দাবি করলেও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞের ধারণা সম্পূর্ণ ভিন্ন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, এতে চিনা প্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে। রকেট ডিজাইন থেকে শুরু করে প্রপালশন সিস্টেম, সবকিছুই চিনা প্রযুক্তির অনুকরণে তৈরি হয়েছে।

আরও পড়ুন: দেশের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা মিটিয়েও বিদেশে রফতানি, নয়া ইতিহাস গড়ল ভারত

ভারতের S-400 এর সামনে FATAH-II কেন ব্যর্থ?

বলে রাখি, পাকিস্তানের কৌশল হল—একসঙ্গে প্রচুর পরিমাণে রকেট ছুড়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখা। তবে ভারতের S-400 সিস্টেমটি বিশ্বের সবথেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যার সামনে FATAH-II টিকে থাকা সম্পূর্ণ অসম্ভব। কারণ—

  • S-400 এর রাডার একসঙ্গে ৩০০ টিরও বেশি লক্ষ্যবস্তুকে ট্রাক করতে পারে এবং একইসঙ্গে ৩৬টি আলাদা আলাদা টার্গেট মিসাইল ছুঁড়তে পারে। যার ফলে পাকিস্তান যদি ঝাঁকেঝাঁকে রকেট ছোড়েও, তাহলেও S-400 মুহুর্তেই সেগুলি ধ্বংস করে দেবে।
  • S-400 সিস্টেমে দূরত্বের ভিত্তিতে চার ধরনের ইন্টার সেক্টর মিসাইল থাকে। তাই FATAH-II ভারতের সীমানায় ঢোকার আগেই ৪০০ কিলোমিটার দূরে থাকা অবস্থাতে তা সনাক্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে।
  • পাকিস্তানের ফ্ল্যাট ট্র্যাজেক্টরির কৌশল S-400 এর কাছে কোনও ভাবেই কার্যকর নয়। এর বিশেষ রাডার মাটির উপর দিয়ে বা গাছের উচ্চতায় উড়ে আসা ক্রুজ মিসাইল বা গাইডেড রকেটকে নির্মূলভাবে খুঁজে বের করতে পারে।