‘ভারতে সরকার পরিবর্তন অসম্ভব’ দেশে বিক্ষোভের মাঝে বলল পাকিস্তান

Published:

Nazm On India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা দেশজুড়ে চলছে বিক্ষোভ। দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগ। বিগত দিনগুলিতে দিল্লির বুকে চলা একের পর এক বিক্ষোভের দিকে নজর রেখেছে পাকিস্তানও (Pakistan)। ভারতে হওয়া আন্দোলনকে সমর্থন করেছেন পাকিস্তানের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এহেন আবহে, আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তনের জল্পনা উড়িয়ে বিরাট মন্তব্য করলেন প্রবীণ পাকিস্তানি সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার নাজম শেঠি। তাঁর দাবি, এই বিক্ষোভের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদির সরকার বদলের সম্ভাবনা তিনি দেখছেন না।

ভারতের বিক্ষোভ নিয়ে পাকিস্তানি সাংবাদিকের বড় বয়ান

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন নাজামকে অ্যাঙ্কর আয়েশার সঙ্গে দিল্লির আন্দোলন নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছিল। সেখানেই তিনি জানান, ভারতের নির্বাচন কমিশনের গোটা বিশ্বে সম্মান রয়েছে। বর্তমানে যেভাবে দিল্লিতে বিক্ষোভ চলছে এবং তা ঠেকাতে যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে তা গোটা বিশ্ববাসীকে আকৃষ্ট করতে বাধ্য। এরপরই ওই পাকিস্তানি সাংবাদিক বলেন, “ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরকার পরিবর্তনের কথা বলছেন।”

ওই পাকিস্তানি সাংবাদিকের একেবারে স্পষ্ট দাবি, “রাহুল গান্ধী এমন বিবৃতি দেবেন যা সরকারের উপর চাপ সৃষ্টি করে। তিনি বিরোধী দলনেতা, সরকারের বিরুদ্ধে কথা বলবেন। কিন্তু ভারতে বর্তমানে সরকার পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। নরেন্দ্র মোদির দল বিজেপির শক্তিশালী অবস্থান খুব স্পষ্টভাবে ইঙ্গিত দেয় তাঁর সরকারের পতন এখন কিছুতেই সম্ভব নয়।”

আরও পড়ুন: ‘ভুয়ো চিকিৎসককে দিয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করাতেন, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সহ ৩

তবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী তথা পিসিবি-র চেয়ারম্যান নাজম শেঠি এও মনে করেন, ভারতে যেভাবে দিন দিন বিক্ষোভ বাড়ছে তাতে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদির সরকারকে বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাতে শেষ পর্যন্ত হয়তো মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও মেনে নিতে হতে পারে। সব মিলিয়ে বলাই যায়, প্রবল বিক্ষোভের কারণে এখনই যে ভারতীয় জনতা পার্টির সরকার পড়ে যাবে এমনটা মনে করছে না পাকিস্তানও।

google button