ষষ্ঠী থেকেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ঢাকের বাদ্যি বেজে গিয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে। আজ দ্বিতীয়া ইতিমধ্যেই শহরের বেশ কিছু পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গিয়েছে। পুজোর আনন্দে অনেকে মেতে উঠলেও কোথাও যেন বাঁধা দিচ্ছে বৃষ্টি (Rain) । আকাশে ঘনাচ্ছে আংশিক ঘন মেঘে। ধীরে ধীরে পথে বাড়ছে মানুষের ঢল। এমতাবস্থায় নিম্নচাপ নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। শুধু তাই নয় আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow) কেমন থাকবে সেই নিয়েও এক বড় আপডেট দেওয়া হলো।

পুজোর মুখে নয়া নিম্নচাপ

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, আগামী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হবে আন্দামান সাগরে। তবে নিম্নচাপ তৈরি হলেও এর অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে। এমতাবস্থায় আগামী দিন দুয়েকের মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার ফলে আজ থেকে বুধবার অর্থাৎ চতুর্থী পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা বাংলায়। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকাল এবং সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কম থাকবে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমী থেকে বদলাবে আবহাওয়া। কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে।

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকা আত্মসাৎ! সিউড়িতে তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

পুজোয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ পঞ্চমী পর্যন্ত উত্তরবঙ্গের কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার, ষষ্ঠী ও শনিবার প্রথম সপ্তমীর দিন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে। তবে আগামী দশমী পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে উত্তরবঙ্গে।

google button