প্রতি সিলিন্ডারের দাম ১০ হাজার, গ্যাস কিনতে না পেরে কাঠে রান্না করছেন পাকিস্তানিরা!

Published:

Pakistan LPg

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে আকাশছোঁয়া LPG সিলিন্ডারের দাম (Pakistan LPG)। তাতে মাথায় হাত পড়েছে পশ্চিমের (Pakistan) দেশের আমজনতার। দেশটির একাধিক এলাকায় প্রতি কেজি LPG বিক্রি হচ্ছে 550 থেকে 600 পাকিস্তানি রুপিতে। খাইবার পাখতুনখোয়ার কিছু এলাকায় রান্নার গ্যাসের দাম প্রতি কেজিতে 750 পাক রুপিতে পৌঁছেছে। সেক্ষেত্রে একটি গ্যাস সিলিন্ডার কিনতে প্রায় 10 হাজার পাকিস্তানি রুপি খরচ হচ্ছে মধ্যবিত্তের! আর গ্যাসের এত মূল্যবৃদ্ধির কারণে শেষ পর্যন্ত কাঠ ব্যবহার করে রান্না করতে বাধ্য হচ্ছেন পাকিস্তানের অনেকেই।

রান্নার গ্যাস কিনতে নাজেহাল পাকিস্তানিরা

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, ইরান এবং আমেরিকার মধ্যেকার সংঘাতের জের বন্ধ হরমুজ প্রণালী, যার প্রভাব পড়েছে একাধিক ক্ষেত্রে। আর তাতেই কার্যত সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের LPG সংকট বড় আকার নিয়েছে। ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনার জের বন্ধ হয়ে গিয়েছে তাফতান সীমান্তও। যার ফলে গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটেছে।

বলাই বাহুল্য, পাকিস্তানের মোট LPG চাহিদার 70 শতাংশ আমদানি নির্ভর। এদিকে হরমুজ বন্ধ হওয়ার পাশাপাশি সীমান্ত বন্ধ হওয়ায় জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিতেই  বাজারেও গ্যাসের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। সবচেয়ে বড় কথা, সরকারি নির্ধারিত দামের তুলনায় পাকিস্তানের বাজারে বিক্রি হওয়া রান্নার গ্যাসের দামে বিরাট ফারাক দেখা দিয়েছে।

পাকিস্তানের অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি বা OGRA অক্টোবর মাসে দেশটিতে প্রতি কেজি LPG এর দাম 279.34 পাকিস্তানি রুপি নির্ধারণ করে দিয়েছিল। এদিকে পাকিস্তানের বাজারে কোথাও কোথাও রান্নার গ্যাসের দাম প্রতি কেজিতে 650 থেকে 700 রুপিতে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হওয়ার খবর থাকলেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পাকিস্তান সরকার, এমনটাই বলা হচ্ছে রিপোর্টে।

আরও পড়ুন: বিশ্বের ঋণগ্রস্থ দেশগুলির তালিকায় ভারতের থেকে উন্নত পাকিস্তান, বাংলাদেশ! কারণ জানুন

ওই রিপোর্টে এও দাবি করা হচ্ছে, পাকিস্তানে সরকারি দামের তুলনায় অত্যাধিক মূল্যে রান্নার গ্যাস বিক্রি হওয়া আটকাতে সরকার যদি কঠিন পদক্ষেপ নেয় সেক্ষেত্রে গ্যাস সরবরাহকারীরা দীর্ঘকালীন ধর্মঘটে নামতে পারে। তবে পাকিস্তান সরকার এবং সে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী সংস্থার তরফে জানানো হয়েছে, বাজারে কালোবাজারি রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে দেশটিতে রান্নার গ্যাসের এমন ঊর্ধ্বমূল্যের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্ন আয়ের মানুষজন। যার ফলে বেশি টাকা দিয়ে গ্যাস কিনতে না পারায় কাঠের উনুনে রান্না করতে হচ্ছে পাকিস্তানের একটা বড় অংশের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের।

আরওGasPakistan
google button