বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইয়েমেনের স্বতন্ত্র ইসলামিক শক্তি বা হুথি বিদ্রোহীদের হাত থেকে লোহিত সাগরে জাহাজ চলাচলের সুরক্ষা নিশ্চিত করতে এবার বড় জোট বাঁধতে চলেছে সৌদি আরব (Saudi Arabia)। বাংলাদেশ (Bangladesh), পাকিস্তান সহ কয়েক ডজন দেশ নিয়ে বৃহৎ জোট গঠনের পরিকল্পনা করছে তারা। রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের নেতৃত্বে লোহিত সাগরে জোট গঠন নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল সৌদিতে পৌঁছেছে। ওদিকে পাকিস্তানের সাথেও সামরিক চুক্তি রয়েছে এই দেশটির। এক্ষেত্রে নতুন জোট গড়ে উঠলে বড় ধাক্কা খেতে পারে ইয়েমেনের হুথিদের প্রধান মিত্র ইরান।
জোট গড়ে উঠলে বড় বিপদে পড়ে যাবে ইরান!
নর্থইস্ট নিউজের এক রিপোর্ট অনুযায়ী, বাব আল-মানদেব প্রণালীতে যাতে স্বাধীনভাবে জাহাজ চলাচল করতে পারে সেটা নিশ্চিত করতেই হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠনের সব রকম চেষ্টা চালাচ্ছে সৌদি আরব। শোনা যাচ্ছে, লোহিত সাগরে শান্তি ফিরিয়ে আনতে সৌদি আরবের নেতৃত্বে যে বৃহৎ জোট গড়ে উঠতে চলেছে তা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য বাংলাদেশ সরকার ওপার বাংলার কোস্ট গার্ডের দুই সদস্যের একটি প্রতিনিধি দলকে সৌদি আরব সফরের অনুমতি দিয়ে দিয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে গত 28 জুলাই প্রকাশ্যে আসা একটি সরকারি নির্দেশিকা অনুযায়ী, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুনিবুর রহমান সৌদি আরব সফরকারী বাংলাদেশের প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সাথেই রয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের অপারেশনস ডিরেক্টর কমান্ডার মোহাম্মদ হাসিন রেজা।
অবশ্যই পড়ুন: ঘরের কাছের স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ দেখার সুযোগ, কবে খেলা?
জানা গিয়েছে, বাংলাদেশের এই প্রতিনিধি দলটি আগামী 1 আগস্ট পর্যন্ত সৌদি আরবের উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবে। যদিও আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত সৌদি সফরের মেয়াদ রয়েছে ওপার বাংলার ওই দলটির। না বললেই নয়, ইয়েমেনের হুথি গোষ্ঠী দক্ষিণ লোহিত সাগরের উপর থেকে যাওয়া জাহাজ গুলির কাছ থেকে শুল্ক আরোপ করার পরিকল্পনা করছে। এদিকে সৌদি আরবের নৌ অবরোধের ঘোষণা করা হয়েছে সম্প্রতি। আর তার পর পরই এবার পাকিস্তান, বাংলাদেশ সহ একাধিক দেশকে নিয়ে বড়সড় জোট সংগঠন গড়ার পথে সৌদি আরব। আর সেটা হলে হুথিদের সাথে সাথে বড় ধাক্কা খেতে চলেছি ইরানও!









