ইতিহাসে প্রথমবার মক্কায় হামলার চেষ্টা! বড়সড় যুদ্ধ আসন্ন? হাই অ্যালার্ট সৌদি আরবে

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ পড়ল এবার তীর্থক্ষেত্র মক্কায় (Makkah)! জানা যাচ্ছে, যেকোনও সময় আকাশ পথে মক্কার উপর জোরালো হামলা চালানো হতে পারে এমন আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে সৌদি আরব (Saudi Arabia)। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা যেভাবে বিগত দিনগুলিতে একের পর এক হামলা চালিয়েছে তাতে এবার তীর্থক্ষেত্রগুলিকে নিয়েও যথেষ্ট চিন্তায় রিয়াদ। সে কারণেই তড়িঘড়ি মঙ্গলবার, আকাশ পথে হামলার আশঙ্কার কথা জানিয়ে মক্কা, জেড্ডা এবং তাইফে সতর্কতা জারি করা হয়েছে।

মক্কায় হামলা চালাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা?

আসলে সাম্প্রতিক সময়ে বারবার সৌদি আরবের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। যার কারণে সাম্প্রতিক সময়ে ব্যাহত হয়েছে সে দেশের তেল উৎপাদন। ভারতের বন্ধু দেশটির বিভিন্ন তেল ক্ষেত্রে হামলার ভয়ে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলেই খবর! এরই মাঝে এবার ইয়েমেনের হুথিরা তীর্থক্ষেত্র মক্কায় আকাশ পথে হামলা করতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছে সৌদি আরব।

পবিত্র তীর্থক্ষেত্র মক্কার উপর বড়সড় আঘাত আসতে পারে এই ভয়ে এবার এয়ার রেইড সর্তকতা জারি করেছে সৌদি আরব সিভিল ডিফেন্স। এর আগে কোনও দিনই মক্কার ক্ষেত্রে এমন সর্তকতা জারি করেনি সৌদি আরব। কাজেই হামলার আশঙ্কায় প্রথমবারের মতো তীর্থক্ষেত্রের উপর হাই অ্যালার্ট জারি করতে কার্যত বাধ্য হয়েছে পশ্চিম এশিয়ার এই দেশ। যদিও সতর্কতা জারি করার কিছু মুহূর্তের মধ্যেই তা তুলে নেওয়া হয়।

 

আরও পড়ুন: “বৈভব সূর্যবংশীর অবসর নেওয়া উচিত” জানিয়ে দিলেন গাভাস্কার!

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছিল, ক্রমাগত হামলার মাঝেই সম্প্রতি নাকি মক্কার আকাশের উপর থেকে হুথি বিদ্রোহীদের কিছু খতরনাক ড্রোন উড়ে যেতে দেখা গিয়েছিল! যদিও পরবর্তীতে সৌদি আরবের তরফে জানানো হয় এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো। মক্কার আকাশে শত্রুর ড্রোন লক্ষ্য করা যায়নি। কিন্তু তা সত্বেও হামলার আশঙ্কায় মক্কায় সতর্কতা জারি করার ঘটনা সত্যিই নজিরবিহীন।

আরও Makkah Saudi Arabia