“বাবার নামে মসজিদ রাখুন” শিলিগুড়ি থেকে হুমায়ুন কবীরকে একহাত নিলেন সুকান্ত মজুমদার

Published:

Sukanta Majumdar

সৌভিক মুখার্জী, কলকাতা: বাবরি মসজিদ তৈরি করাকে কেন্দ্র করে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। সম্প্রতি তিনি রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার ঘোষণাও করেছিলেন। এমনকি আগামী নির্বাচনের পর দুবাইতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এদিকে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলন ঘিরে কর্মসূচি তুঙ্গে। সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়েই এবার হুমায়ুন কবীরকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি বিধায়ক সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

হুমায়ুনকে তুলোধোনা সুকান্ত মজুমদারের

গতকাল কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর উদ্যোগে কলকাতায় চলে ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলন। এদিকে সেই আন্দোলন গোটা রাজ্যে কার্যকর করাই লক্ষ্য গেরুয়া শিবিরের। সেই সূত্রে এদিন শিলিগুড়িতে আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে পদাতিক এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন তিনি। সেখানেই বিজেপির কর্মী-সমর্থকরা সুকান্ত মজুমদারকে আন্তরিক অভ্যর্থনা জানিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যান।

শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনে যোগ দিয়েই এদিন হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, “বাবার নামে মসজিদ রাখুন। জাতীয় সড়ক অবরোধ করা জামিন অযোগ্য অপরাধ।” পাশাপাশি মেটিয়াবুরুজের গণধর্ষণের অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, “পুলিশ তদন্ত করব। কেউ ছাড় পাবে না এটুকু বলে যেতে পারি।” পাশাপাশি তোলাবাজি প্রসঙ্গে আজ বালুরঘাটের সাংসদের স্পষ্ট বক্তব্য, “আমি ব্যাপারটা শুনেছি। খোঁজ নিচ্ছি। যদি কেউ ভাবে আমরা সরকারি এসেছি। তোলাবাজি করব। তাহলে ভুল ভাববে। আমরা তোলাবাজি করতে দেব না।”

আরও পড়ুন: এখন কিউআর কোড স্ক্যানেই চেনা যাবে আসল বাজি, পুজোর আগে বড় পদক্ষেপ লালবাজারের

এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এদিকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে বলেও খবর। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ এবং বিজেপি নেতা মাখন সরকারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার পরপরই মিছিলে যোগদান করার কথা তাঁর। তবে সেই কর্মসূচির আগেই এদিন হুমায়ুন কবীরকে একেবারে তুলোধোনা করে ছাড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

google button