প্রীতি পোদ্দার, কলকাতা: অন্যের স্ত্রীর সঙ্গে স্কুটিতে ঘোরাঘুরি, অভিযোগ উঠতেই রাস্তার মাঝে সকলের সামনে হাবড়ার (Habra) এক তৃণমূল নেতাকে কষিয়ে চড় (TMC Leader Slapped) মারলেন এক যুবক। ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি ও ভিডিও। এমনকি ওই নেতাকে ধরে রীতিমতো হেনস্থাও করা হয়েছে। আর এই ঘটনার খবর প্রকাশ্যে আসা মাত্রই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীর বিজেপির দিকে।
তৃণমূল নেতাকে সপাটে চড়
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাবড়া এলাকায়। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাবড়ার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সরকার এবং তৃণমূল নেতা আসিফ শেখ। স্কুটিতে করে যাওয়ার সময় এক যুবক আচমকা রাস্তায় আটকে দেন। এরপর তাঁকে ঘিরে শুরু হয় বচসা। ওই যুবক তৃণমূল নেতাকে জিজ্ঞেস করেছে বউটা কার? তর্কাতর্কির মাঝেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রকাশ্যে ওই নেতাকে কষিয়ে চড় মারা হয় বলে অভিযোগ। এরপরই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।
পরকিয়ার অভিযোগ বিজেপি নেতার
ঘটনাটির কথা সামনে আসতেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি India Hood। বিরোধী দলের প্রশ্ন, ব্যক্তিগত সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে কীভাবে প্রকাশ্য রাস্তায় একজনকে হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে এলাকার আরেক বিজেপি নেতা দেবজ্যোতি। তিনি বলেন, “এগুলি সবটাই তৃণমূলের কর্মফল। ৩ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ তাঁদের লায়লা-মজনু হিসেবে চেনে। তবে গায়ে হাত দেওয়াটা উচিত হয়নি।”
আরও পড়ুন: তোলাবাজি নিয়ে ডেবরায় চরমে বিজেপির গোষ্ঠীকোন্দল, বিধায়ককে পেটালেন দলীয় কর্মীরাই
বিজেপি নেতার আরও অভিযোগ, “৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সরকারের স্বামী রাজীব সরকার, তিনিও এই সম্পর্কের বিরোধী ছিলেন। শোনা যায় তিনি নাকি আত্মহত্যা করেছিলেন কিন্তু তিনি আদতে আত্মহত্যা করেছিলেন নাকি মারা হয়েছিল এই নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে এই ঘটনা দীর্ঘদিন ধরে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে হচ্ছে।”










