মেমারীতে তৈরি হবে ৭টি রেল আন্ডারপাস, কোথায় কোথায়? প্রকাশ্যে এল লিস্ট

Published:

Rail Underpass

সহেলি মিত্র, কলকাতা: সাধারণ মানুষের জন্য রইল দারুণ সুখবর। একগুচ্ছ রেল আন্ডারপাসের (Rail Underpass) অনুমোদন করল রেল। মেমারী (Memari) বিধানসভা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের পথে আরও এক ধাপ এগোল রেল আন্ডারপাস নির্মাণের কাজ। রেলমন্ত্রীর কাছে এলাকার বিভিন্ন স্থানে একাধিক রেল আন্ডারপাস তৈরির প্রস্তাব জানানো হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতে আপাতত ৭টি রেল আন্ডারপাস নির্মাণের অনুমোদন মিলেছে বলে জানানো হয়েছে।

অনুমোদন পেল ৭টি রেল আন্ডারপাস

ইতিমধ্যেই সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলির তরফে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট বা NOC জমা দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রস্তাবিত সাতটি রেল আন্ডারপাসের স্কেচও প্রস্তুত রয়েছে। ফলে প্রকল্পগুলির পরবর্তী পর্যায়ের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

উপকৃত হবেন বহু মানুষ

এই সাতটি রেল আন্ডারপাস তৈরি হলে মেমারী বিধানসভা এলাকার বহু মানুষের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রেললাইন পারাপারের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই কমতে পারে। এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত, যানবাহন চলাচল এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রস্তাবগুলির অনুমোদন, পঞ্চায়েতের NOC এবং স্কেচ তৈরি হওয়াকে বড় অগ্রগতি হিসেবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: SBSTC পরিচালিত মায়াপুর থেকে দিঘা যাওয়ার সরকারি বাস, জানুন রুট ও সময়সূচি

সংশ্লিষ্ট মহলের দাবি, সাতটি রেল আন্ডারপাস বাস্তবায়িত হলে মেমারীর যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তবে নির্মাণকাজ কবে শুরু হবে এবং কবে শেষ হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি। জেলা প্রশাসনের চিঠিতে মোট ছ’টি লেভেল ক্রসিংয়ের উল্লেখ রয়েছে। সেগুলি হল— সোভনা, কালশা আদিবাসী পাড়া, বাগিলা, তাতারপুর, রসুলপুর, রসুলপুর ও পালসিটের মধ্যবর্তী এলাকা ইত্যাদি। 

google button