ত্রিপুরায় BSF জওয়ানদের বন্দুক ছিনিয়ে ব্যাপক মারধর, কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Published:

সহেলি মিত্র, কলকাতা: বড় ঘটনা ঘটে গেল ত্রিপুরায়। সোমবার আশাবাড়িতে একদল মানুষ সীমান্তরক্ষী বাহিনী (BSF) কর্মীদের উপর হামলা করেছে বলে খবর। এই ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ঘটনায় ৩ জন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে খবর।

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত BSF!

জানা গিয়েছে, সোমবার সকালে ত্রিপুরার বক্সানগরের আশাবাড়ি এলাকায় একদল মানুষের হাতে সীমান্তরক্ষী বাহিনীর তিনজন জওয়ান নৃশংসভাবে আক্রান্ত হন। এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলাকারীরা আহত জওয়ানদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং একটি সরকারি গাড়ি ভাঙচুর করে। এই নিয়ে বড় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী নিরাপত্তা কর্মীদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি ফেসবুকে লেখেন, ‘আশাবাড়িতে একদল দুষ্কৃতকারীর দ্বারা আমাদের সাহসী বিএসএফ কর্মীদের ওপর নৃশংস হামলার আমি তীব্র নিন্দা জানাই। আমাদের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এ ধরনের সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমাদের নিরাপত্তা কর্মীদের ওপর যে কোনো হামলা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং আইন অনুযায়ী এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: রাতেই আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি, বাংলায় দুর্যোগের আশঙ্কা কতটা?

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘দোষীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষা পাওয়ার যোগ্য।’

google button