সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছুটা সময়, ব্যস তারপরেই চলে আসবে ইলিশের (Ilish) মরসুম। এমনিতে এখন জালে ছোট ছোট ইলিশ উঠছে, এছাড়াও বাজারে মাছ রয়েছে। যদিও তা হিমঘরের। তেমন স্বাদ নিয়ে বলে দাবি মানুষের। ভালো ইলিশের স্বাদ পেতে বর্ষাকালের জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। কিন্তু এরই মাঝে মৎস্যজীবীদের জালে উঠল বিশালাকারের মাছ। যা কিনা পদ্মা থেকে উঠে এসেছে। ভাবছেন ইলিশ? উত্তর হল না। মৎস্যজীবীদের জালে উঠল বিশালাকারের দুটি মাছ। যে মাছ বিক্রি হল কয়েক হাজার টাকায়। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
৮৬,৭০০ টাকায় বিক্রি হল দুটি কাতলা মাছ
জানা গিয়েছে, বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মৎস্যজীবীরা ভালো মাছের আশায় জাল ফেলেন। এরপর জাল টানতেই চক্ষু চড়কগাছ হয় সকলের। মৎস্যজীবীদের জালে একটি ২৫ কেজি ৫০০ গ্রাম ও অন্যটি ১৭ কেজি ওজনের দুটি বিশালাকৃতির কাতল (Catla) মাছ ধরা পড়েছে। সবথেকে বড় কথা, এই দুটি মাছ ৮৬,৭০০ টাকা দিয়ে কিনে নিয়েছেন ঢাকার এক ব্যবসায়ী। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
আরও পড়ুনঃ বাংলাদেশে দেদার বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথীর সাইকেল, ভাইরাল ভিডিও
রিপোর্ট অনুযায়ী, গতকাল শনিবার সকালে মাছ দুটি বিক্রির জন্য দুই জেলে আড়তে আনলে উন্মুক্ত নিলামে উঠলে সাড়ে ২৫ কেজি ৫০০ গ্রামের কাতলটি ২,১০০ টাকা কেজি দরে মোট ৫৩,৫৫০ টাকা এবং ১৭ কেজির কাতলটি ১৭০০ টাকা কেজি দরে ২৮,৯০০ সহ মোট ৮২, ৪৫০ টাকা দিয়ে কিনে নেন। বাবু সরদারের জালে ১৭ কেজি এবং জামাল প্রামানিকের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতল দুটি ধরা পড়েছিল। এই মাছ কেনেন স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা।
কী বলছেন ব্যবসায়ী?
এদিকে এত টাকা দিয়ে মাছ কিনে সকলকে অবাক করে দিয়েছেন চান্দু মোল্লা। এই মাছ কিনে তিনি খুশি বলে জানান চান্দু মোল্লা। পরে তিনি এই মাছটি বিক্রিও করে দেন বলে খবর। মৎস্যজীবী বাবু সরদার জানান, পদ্মা-যমুনা নদীতে বর্তমানে অনেক বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো ভালো দামে বিক্রি করে, তারা লাভবান হচ্ছেন। এই প্রথম নয়, চলই এপ্রিল মাসে রাজবাড়ীর গোলন্দা উপজেলার পদ্মা নদীতে ধরা একটি বিশাল কাতলা মাছ ৪৮,৪৫০ টাকায় বিক্রি হয়। মাছটির ওজন হয়েছিল ২৫.৫ কিলোগ্রাম।










