বিক্রম ব্যানার্জী, কলকাতা: বলি হচ্ছেটা কী! কিছুদিন আগেই হরমুজ প্রণালীর (Strait of Hormuz) কাছে 24 জন ভারতীয় নাবিকের একটি জাহাজে জোরালো হামলা চালিয়েছিল মার্কিন সেনা। যদিও প্রাথমিকভাবে সেই হামলায় প্রাণহানি হয়নি বলেই খবর মিলেছিল। তবে এবার শোনা যাচ্ছে, হরমুজের কাছেই ওমান উপকূলে ওই তেলবাহী জাহাজে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে 3 জন ভারতীয় নাবিকের। ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ইতিমধ্যেই নাবিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আমেরিকার হামলায় প্রাণ গেল ভারতীয়দের
চলতি সপ্তাহের শুরুর দিকেই, ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছিল আমেরিকান সেনা। সূত্র মারফত জানা যায়, ওই জাহাজ মোট 28 জন ক্র ছিলেন। তাঁদের মধ্যে 24 জনই ভারতের নাগরিক। বাকি দুজন পাকিস্তানের, একজন ইউক্রেন এবং আরেকজন ছিলেন রাশিয়ার নাগরিক। প্রথমদিকে শোনা গিয়েছিল, ভারতের কয়েকজন নাবিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার শোনা গেল, নিখোঁজ হওয়া তিন জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত তিন ভারতীয় নাবিকের নাম ডেথ ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি তেল পরিবহনের উপর অবরোধ লংঘন করার অভিযোগেই ওমান উপকূলের কাছ থেকে যাওয়া জাহাজটিতে হামলা চালানো হয়েছে। আমেরিকার এও অভিযোগ, ভারতীয় নাবিকদের ওই জাহাজটি নাকি ইরানে তেল পাঠানোর চেষ্টা করছিল এবং আমেরিকার নির্দেশ অমান্য করেছিল।
অবশ্যই পড়ুন: তৃতীয় স্থানে পরশুরাম, প্রথম কে? এ সপ্তাহের টিআরপিতে চমক জি বাংলার
প্রতিক্রিয়া জানিয়েছে ভারত
মার্কিন সেনার হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নয়া দিল্লি। তাছাড়াও এর আগে এমন ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে ভারতের তরফে। দিল্লির তরফে বলা হয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি জাহাজে হামলা চালানো হয়। আমেরিকান সেনার ওই হামলার শিকার হয়েছেন ভারতের 24 জন নাবিক। সেই মর্মে এবার নয়া দিল্লিতে নিযুক্ত আমেরিকার কূটনীতিক প্রতিনিধিকে তলব করেছে কেন্দ্র।










