ট্রাম্পের দলের প্রার্থীকে হারিয়ে আমেরিকার নির্বাচনে জয় ‘ভারতীয়র’, চিনে নিন পিয়া ডান্ডিয়াকে

Published:

Pia Dandiya

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার নির্বাচনে (US Elections) ফের নজর কাড়লেন ভারতীয় বংশোদ্ভুত প্রার্থী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থীকে হারিয়ে ফ্লোরিডার 22 নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জিতেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী পিয়া ডান্ডিয়া (Pia Dandiya)। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে পিয়ার এই জয় মার্কিন রাজনীতিতে এক নতুন উদাহরণ হিসেবে লেখা থাকলো। সবচেয়ে বড় কথা আমেরিকার এই আসনটি ডেমোক্রেটিক পার্টির পক্ষে জেতা অত্যন্ত কঠিন ছিল। আর সেই আসনেই ক্ষমতা দেখিয়েছেন ওই ভারতীয়।

কে এই পিয়া ডান্ডিয়া?

আমেরিকার বহু আলোচিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ক্যাসি আসকারকে হারিয়ে ফ্লোরিডার 22 নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয়ী হওয়া ভারতীয় পিয়া ডান্ডিয়া পেশায় একজন শিক্ষাবিদ। বহু বছর আগেই তাঁর মা, বাবা ভারত ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। পিয়ার জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা সবটাই ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে। আমেরিকায় নিজের কর্মজীবন শুরু করেছিলেন ছোটদের স্কুলের শিক্ষিকা হিসেবে। পরবর্তীতে হাইস্কুলে অধ্যক্ষের দায়িত্বও সামলেছেন তিনি। এখানেই শেষ নয়, শিক্ষাক্ষেত্রের পাশাপাশি প্রযুক্তিতেও দারুণ অভিজ্ঞতা রয়েছে পিয়ার। বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি সংস্থা অ্যাপেলেও কাজ করেছেন তিনি। দায়িত্ব সামলেছেন হোয়াইট হাউসের ফেলো হিসেবেও। সেই পিয়াই একজন ভারতীয় বংশোদ্ভুত হিসেবে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ডোনাল্ড ট্রাম্পের দলকে হারালেন, যেই ঘটনাকে সত্যিই মার্কিন রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 

আরও পড়ুন: বাড়বে বেতন, পাকা চাকরি! অগ্নিবীরদের বড় উপহার কেন্দ্রের

কত ভোটে জিতেছেন পিয়া?

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার 22 নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে পিয়া নিজে পেয়েছেন 51.9 শতাংশ ভোট। যেখানে রিপাবলিকান পার্টির প্রার্থী ক্যাসি আসকার পেয়েছেন প্রায় 48.1 শতাংশ ভোট। অর্থাৎ নিজের নিকটতম প্রতিদ্বন্ধির থেকে খুব একটা বড় ব্যবধানে না হলেও কঠিন আসনে জয় হাসিল করে নজির গড়েছেন ভারতীয় বংশোদ্ভুত মহিলা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আসকার একজন প্রাক্তন মার্কিন সেনা সদস্য এবং আমেরিকার প্রভাবশালী ব্যবসায়ী।

google button