শুরুতেই বেতন ৪৫,০০০! স্টেট ব্যাঙ্কে পরীক্ষা ছাড়াই চাকরি, চলছে আবেদন

Published:

SBI Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। যারা ব্যাঙ্কের চাকরি খোঁজেন, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। স্টেট ব্যাঙ্কের তরফ থেকে নিয়োগের (SBI Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে চুক্তিভিত্তিক অবসরপ্রাপ্ত অফিসার রিজলভার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে অনলাইনের মাধ্যমে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

ভারতীয় স্টেট ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি

স্টেট ব্যাঙ্কের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে এসবিআই রিজলভার পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। তবে এখানে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবে এবং এখানে মোট ১০৫টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই অবসরপ্রাপ্ত এসবিআই অফিসার হতে হবে। সে এমএমজিএস ২, ৩ বা ৪ যে কোনও বিভাগে কর্মরত থাকলেই হবে।

বয়স সীমা কত লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, ৩১/০৩/২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে। এখানে বয়সের ছাড় সংক্রান্ত কোনও তথ্য উল্লেখ করা নেই।

বেতন কাঠামো

এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে ৪৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের কোনও রকম পরীক্ষা নেওয়া হবে না বলেই জানানো হয়েছে। তবে যোগ্যতা, অভিজ্ঞতা আর পূর্ববর্তী কর্মদক্ষতার উপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে, তাদেরকে সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: বৈশাখী অমবস্যায় দুঃখ-দুর্দশা কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৭ এপ্রিল

আবেদন পদ্ধতি

যোগ্য অবসরপ্রাপ্ত এসবিআই কর্মকর্তারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • সর্বপ্রথম ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর বিজ্ঞপ্তি নম্বর CRPD/RS/2026-27/06 অপশনটিতে ক্লিক করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিন।

বলাবাহুল্য, এখানে ১৫ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ৫ মে পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

SBI Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।