অনন্যা সরকার, কলকাতা: ঘর গৃহস্থালির একাধিক সমস্যার মধ্যে ইঁদুরের (Rat) সমস্যা অন্যতম। বাড়ির কোণায়, অন্ধকার, অব্যবহৃত জায়গায় ইঁদুর একবার বাসা বেঁধে ফেললে আর রক্ষে নেই। ক্রমাগত সংখ্যায় বাড়তে থাকে খুদে প্রাণীর দল। তারপর ঘরের পুরনো কাগজ, জামাকাপড়, বই থেকে শুরু করে তাদের অবিশ্বাস্য রকমের ধারালো দাঁত দিয়ে লোহার তার পর্যন্ত কেটে ফেলে। তাই ইঁদুরের থেকে হাত থেকে কোনো কিছুই নিরাপদ নয়। তাই ঘরে ইঁদুরের আনাগোনা গৃহস্থের মধ্যে আতঙ্ক তৈরি করে। তাই আজ কয়েকটি নিরীহ ও কার্যকরী উপায় বাতলাবো, যা প্রয়োগ করলে ইঁদুরের হাত থেকে সহজেই নিস্তার পাওয়া যাবে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
গোটা লবঙ্গ
লবঙ্গের তীব্র গন্ধ ইঁদুর পছন্দ করে না। তাই কাপড়ে কয়েকটি আস্ত লবঙ্গ মুড়ে ঘরের কোণায় কোণায় রেখে দিতে পারেন। এতে ইঁদুর কাছাকাছি ঘেঁষে না।
লাল লঙ্কার গুঁড়ো
তীব্র ঝাল লঙ্কা গুঁড়োর ব্যবহারে যেমন পিঁপড়ে ও ছারপোকা আসে না, তেমনি ইঁদুরও আশেপাশে আশেপাশে ঘেঁষে না। তাই যেসব জায়গায় বেশি ইঁদুর দেখা যায়, সেখানে এক টুকরো কাপড়ে লাল লঙ্কা গুঁড়ো বেঁধে রেখে দিন।
আরও পড়ুন: উপহাস করত গ্রামবাসী, কোচিং ছাড়া UPSC ক্র্যাক করে সবথেকে কম বয়সী IAS কৃষকের মেয়ে
পেঁয়াজ
ইঁদুর তাড়ানোর জন্য খুবই কার্যকরী হয় পচা পেঁয়াজ। কিন্তু এর দুর্গন্ধে বাড়ির সদস্যদেরই টেকা মুশকিল হতে পারে। তাই, তাজা পেঁয়াজই ব্যবহার করুন। রেখে দিন সেই সমস্ত জায়গায়, যেখানে ইঁদুর বেশি আসে।
বেকিং সোডা
বেকিং সোডাও ইঁদুর তাড়াতে ব্যবহার করতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘরের কোণগুলোতে বেকিং সোডা ছড়িয়ে রাখুন। এতে ইঁদুর ঘর ছেড়ে পালাবে।
পিপারমিন্ট তেল
পিপারমিন্ট তেলের তীব্র গন্ধ ইঁদুর একদমই সহ্য করতে পারে না। তাই ছোট তুলোর বল বা কাপড়ের ছোট টুকরো এই তেলে ভিজিয়ে ঘরের কোণায় কোণায় রেখে দিতে পারেন।










