সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) বৃদ্ধি করেছে। DA এবং মহার্ঘ ভাতার (DR) একটি অতিরিক্ত কিস্তি। এই সিদ্ধান্তের ফলে মূল বেতনের বর্তমান ৫৮ শতাংশ থেকে হার বৃদ্ধি পেয়ে ৬০ শতাংশ হবে। এই ২ শতাংশের সরাসরি বৃদ্ধি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। সরকারের এই পদক্ষেপের ফলে সরকারি কর্মচারীদের মাসিক আয় তো বাড়বেই, পাশাপাশি তাঁরা বিগত মাসগুলোর বকেয়া বেতন থেকেও লাভবান হবেন।
বকেয়া ডিএ কি মিলবে?
অর্থ মন্ত্রকের অধীন ব্যয় বিভাগ থেকে জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, এই বৃদ্ধি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ এবং অনুমোদিত সূত্রের উপর ভিত্তি করে করা হয়েছে। অর্থ মন্ত্রকের মতে, ‘বেসিক পে’ বলতে সপ্তম বেতন কমিশনের বেতন কাঠামো অনুযায়ী প্রাপ্ত মূল বেতনকে বোঝায়। এর মধ্যে কোনো বিশেষ বেতন বা অতিরিক্ত ভাতা অন্তর্ভুক্ত নয়। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ লক্ষ কর্মচারীর মাসিক বেতন এবং ৬৮ লক্ষেরও বেশি পেনশনভোগীর পেনশন বৃদ্ধি পাবে। সরকার এও স্পষ্ট করেছে যে, ভাতা গণনার সময় এর পরিমাণ ৫০ পয়সার বেশি হলে, তা এক টাকা হিসেবেই গণ্য হবে। ২০২৬ সালের জানুয়ারি থেকে মূল বেতনের সাথে বকেয়া হিসেবে ডিএ যোগ করা হবে কি? অষ্টম বেতন পে কমিশনেই বা কী হবে? চলুন জেনে নেওয়া যাক।
অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা ২০২৭ সালের মাঝামাঝি রিপোর্ট জমা দেওয়ার পর, ২০২৮ সালের জানুয়ারির দিকে। এই সময় পর্যন্ত কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন ও ডিএ পেতে থাকবেন, ফলে প্রায় দুই বছরের একটি ট্রানজিশন পিরিয়ড থাকবে।এই সময়ে সরকার বছরে দু’বার ডিএ বাড়ায়। যদি প্রতি বার গড়ে ২% করে বৃদ্ধি হয়, তাহলে বর্তমান প্রায় ৬০% ডিএ ২০২৮ সালের মধ্যে প্রায় ৬৬%-এ পৌঁছাতে পারে।
ডিএ একীভূতকরণ সাধারণত নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার সময়ই করা হয়—অর্থাৎ মূল বেতনের সাথে ডিএ যোগ করে আবার ০% থেকে শুরু হয়। তবে এখন মূল প্রশ্ন হলো, এই একীভূতকরণ কি শুধুমাত্র ২০২৮ সালে কার্যকর হবে, নাকি ২০২৬ সালের জানুয়ারি থেকে বকেয়া হিসেবেও ধরা হবে। এই বিষয়ে এখনো চূড়ান্ত সরকারি ঘোষণা করা হয়নি।
হিসেব দেখুন
সেক্ষেত্রে সরকার যদি ২০২৮ সালেই মূল বেতনের সঙ্গে ডিএ যোগ করে, তাহলে কর্মচারীরা ২০২৬–২০২৭ পর্যন্ত পুরোনো বেসিকের ওপরই ডিএ পাবেন। কোনো অতিরিক্ত বকেয়া দেওয়া হবে না। উদাহরণ হিসেবে লেভেল-১, বেসিক টাকা ১৮,০০০ টাকা। মোট ডিএ ৮,৬৪০ টাকা।
আরও পড়ুনঃ ATM-এ টাকা তোলা, প্যান কার্ড, শেয়ার বাজার! ১ মে থেকে বদলাচ্ছে ৭ নিয়ম
২০২৬ থেকে একীভূতকরণ হয় তাহলে যদি ১ জানুয়ারি ২০২৬ থেকেই বেসিক + ডিএ মিলিয়ে নতুন বেসিক ধরা হয়, তাহলে সেই ভিত্তিতে ডিএ হিসাব হবে এবং বকেয়া পরে প্রদান করা হবে। উদাহরণ হিসেবে দেখলে নতুন বেসিক ২৮,৪৪০ টাকা। ২ বছরের ডিএ হবে ১৩,৬৫১। ফলে দ্বিতীয় ক্ষেত্রে কর্মচারীরা প্রায় ৫০০০+ বেশি বকেয়া পেতে পারেন।










