এই কর্মচারীরা পাবেন না উচ্চতর পেনশনের সুবিধা, বড় ঘোষণা EPFO-র

Published:

EPFO

সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে সদস্যদের অ্যাকাউন্টে সুদ দিচ্ছে EPFO। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ সুদের টাকা পেয়ে গিয়েছেন। সকলের মধ্যে খুশির জোয়ার দেখা দিচ্ছে। যদিও আজকের এই প্রতিবেদনে EPFO পেনশন নিয়ে আলোচনা হবে। বড় ঘোষণা করেছে সংস্থা। ইপিএফও-র তরফে জানানো হয়েছে, কোন কোন কর্মীরা উচ্চতর পেনশনের সুবিধা পাবেন না। আপনিও কি দীর্ঘদিন ধরে EPFO থেকে পেনশন পাচ্ছিলেন? তাহলে আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ খবর।

পেনশন নিয়ে বড় ঘোষণা করল EPFO

ইপিএফও যা ঘোষণা করেছে তাতে করে অনেকে ধাক্কা খেতে চলেছেন বলে মনে করা হচ্ছে। কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থার উচ্চতর পেনশন নিয়ে সরকার স্পষ্ট করেছে যে, অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের সকল কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে বর্ধিত পেনশনের সুবিধা পাবেন না। যদি কোনো অব্যাহতিপ্রাপ্ত ট্রাস্ট ২০২২ সালের ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর তার নিয়মাবলীতে কোনো পরিবর্তন করে থাকে, তাহলে সেই ট্রাস্টের কর্মচারীদের বর্ধিত পেনশনের আবেদন বিবেচনা করা যাবে না।

আসলে এই প্রসঙ্গে সংসদের বর্ষাকালীন অধিবেশনের লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে সরকার এই তথ্য জানিয়েছে। লোকসভায় সাংসদ পরশত্তম্ভাই রুপালা জানতে চান, ২০২২ সালের ৪ নভেম্বরের সুপ্রিম কোর্টের রায়ের পর ইপিএস-১৯৯৫ (EPS-1995)-এর আওতায় অব্যাহতিপ্রাপ্ত (Exempted) প্রতিষ্ঠানের যোগ্য কর্মীদের উচ্চতর পেনশন নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিয়েছে। জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানান, ইপিএফও (EPFO) সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং যোগ্য সদস্য ও পেনশনভোগীদের জন্য Joint Option যাচাইয়ের অনলাইন সুবিধা চালু করেছে।

আরও পড়ুনঃ বন্ধুর সাথে ঘুরতে যাওয়াই হল কাল, NEET পরীক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

এছাড়া, ২০২৫ সালের ১৮ জানুয়ারির সার্কুলারে উচ্চতর পেনশনের নিয়মাবলী স্পষ্ট করে সব অব্যাহতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে অভিন্নভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার আরও জানিয়েছে, এসব প্রতিষ্ঠানে উচ্চতর পেনশনের যোগ্যতা ২০২২ সালের ৪ নভেম্বরের সুপ্রিম কোর্টের রায়ের আগে কার্যকর থাকা সংশ্লিষ্ট ট্রাস্টের নিয়ম অনুযায়ী নির্ধারণ করা হবে।

পেনশন বেড়ে ৭০০০ টাকা হবে?

এদিকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এর লক্ষ লক্ষ সদস্য ও পেনশনভোগী দীর্ঘদিন ধরে ন্যূনতম ইপিএস পেনশন প্রতি মাসে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করার দাবি জানিয়ে আসছেন। তবে, কেন্দ্রীয় সরকার বর্তমানে এই দাবিতে কোনো ছাড় দিতে রাজি হয়নি। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে ন্যূনতম পেনশন বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিবসেনা (ইউবিটি)-র সাংসদ ভাউসাহেব রাজারাম ওয়াকচৌরে লোকসভায় ইপিএস-৯৫ জাতীয় আন্দোলন কমিটির উত্থাপিত দাবির বিষয়টি তুলে ধরেন। তিনি ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা এবং এর উপরে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিষয়ে সরকারকে প্রশ্ন করেন। এর জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে বলেন যে, বর্তমান ১,০০০ টাকা থেকে ন্যূনতম ইপিএস পেনশন বাড়ানোর জন্য সরকারের কাছে বর্তমানে কোনো প্রস্তাব বা নির্দিষ্ট সময়সীমা নেই।