সোনা, রুপোর বাজারে বিরাট ধস! একধাক্কায় কমে গেল দাম, দেখুন রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: মূল্যবান ধাতুর (Gold) বাজারে আজ বিরাট পতন। আন্তর্জাতিক বুলিয়ান মার্কেটে বিক্রির চাপ আর বিশ্বজুড়ে অর্থনৈতিক সমীকরণের প্রভাবে আজ দেশের বাজারে সোনা এবং রুপোর দাম রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। সাম্প্রতিক আকাশছোঁয়া দাম আর ধারাবাহিক চড়াই-উতরাইয়ের পর মূল্যবান এই দুই ধাতুর মূল্যে আচমকা ধস যে সাধারণ ক্রেতা এবং মধ্যবিত্ত পরিবারগুলির মুখে হাসি ফুটিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,১০০ টাকায় (-৩৫৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,৪০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,৬৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,৪৫০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৪৫০ টাকায় (-৩৭৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৮০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৯৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৮৫০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৬০০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৬০০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৭৫০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৬৫০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৩,৯৫০ টাকায় (-৮৩০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৪,৯০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪০,০০০ টাকায়।

আরও পড়ুন: পড়বে না চুল, হেয়ার ফল রুখতে আজই বদলান এই ৪ অভ্যাস

অনেকটাই কমে গেল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৪ হাজার ৬৫০ টাকা। আজ ৩৫৫০ টাকা দাম কমে নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ১০০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। আজ ৩৭৫০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৪৫০ টাকা। পাশাপাশি গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ৩২ হাজার ২৫০ টাকায়। আজ দাম কমেছে ৮৩০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ২৩৯৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

আরও Gold Gold Price Silver
google button