গ্রাহকদের দিল বড় ঝটকা দিল HDFC ব্যাংক, এবার বাড়তে পারে খরচ

Published:

HDFC Inceased MCLR

অনন্যা সরকার, কলকাতা: ভারতের একটি অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক হল এইচডিএফসি ব্যাংক (HDFC Bank)। তবে বর্তমানে যদি আপনি এই ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন বা নেওয়ার কথা চিন্তাভাবনা করেন তাহলে, আপনার জন্য একটি বড় ধাক্কা রয়েছে। এইচডিএফসি তার মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট (MCLR) ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে। এই সুদের হার কার্যকর হয়েছে গতকাল, অর্থাৎ ৮ জুন, ২০২৬ থেকে। এই সিদ্ধান্ত সেই সমস্ত গ্রাহকদের সমস্যায় ফেলবে যাদের কার লোন, হোম লোন বা পার্সোনাল লোন এমসিএলআর-এর সাথে যুক্ত।  

বাড়বে ইএমআই ?

সুদের হার বৃদ্ধির ফলে অনেক গ্রাহকের মাসিক কিস্তির (EMI) পরিমাণ বা ঋণের মেয়াদ বেড়ে যেতে পারে। তবে যাদের লোন রিজার্ভ ব্যাংকের রেপো রেটের মতো সাথে বাহ্যিক বেঞ্চমার্কের সাথে যুক্ত, তাদের ওপর সরাসরিভাবে এর কোনও প্রভাব পড়বে না। এইচডিএফসি ব্যাংকের তরফে জানানো হয়েছে যে ফান্ড সংগ্রহের খরচ বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচডিএফসি ব্যাংক সিংহভাগ মেয়াদের জন্য তাদের এমসিএলআর বৃদ্ধি করেছে। এর ওভারনাইট এমসিএলআর ৮.০৫% থেকে বেড়ে ৮.১০% করা হয়েছে। ৩ মাস মেয়াদী এমসিএলআর ৮.১৫% থেকে বেড়ে হয়েছে ৮.২০% হয়েছে। আর  ৬ মাসের এমসিএলআর এখন ৮.৩৫%, আগে যা ছিল ৮.৩০%। ১ বছরের এমসিএলআর এখন ৮.৩৫% থেকে বেড়ে হয়েছে ৮.৪০%। তবে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা যাচ্ছে ২ বছর মেয়াদী এমসিএলআর-এ, এটি ৮.৪৫% থেকে বেড়ে ৮.৫৫% হয়েছে। অন্যদিকে, ৩ বছরের এমসিএলআর ৮.৬০% থেকে হয়েছে ৮.৬৫%। শুধুমাত্র ১ মাসের এমসিএলআর ৮.০৫%-এর সাথে অপরিবর্তিত রয়েছে।

এমসিএলআর বাড়লে কি সমস্যা হতে পারে ঋণগ্রহীতাদের?

এমসিএলআর আসলে হল সর্বনিম্ন সুদের হার, যার মাধ্যমে ব্যাংক তাদের বিভিন্ন প্রকারের লোন গুলির সুদের হার ঠিক করে। বর্তমানে আপনার যদি হোম লোন, কার লোন বা পার্সোনাল লোন এমসিএলআর-এর সাথে যুক্ত থাকে, তাহলে তাদের জন্য পরবর্তী রিসেট ডেটে নতুন সুদের হার লাগু হতে পারে। এর ফলে গ্রাহকের ইএমআই-এর অঙ্ক বাড়তে পারে কিংবা ইএমআই সমান রেখে ঋণের মেয়াদ বাড়াতে পারে এইচডিএফসি। আর যারা লোন নিতে চাইছেন, তাদেরকেও এই বর্ধিত সুদের হারে ঋণ দেওয়া হবে। 

আরও পড়ুনঃ আবাস থেকে গ্রামীণ রাস্তা, পেনশন! বাংলার জন্য ১৭০০ কোটি বরাদ্দ কেন্দ্রের

জানিয়ে রাখি সম্প্রতি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তাদের ৫.২৫% রেপো রেট অপরিবর্তিত রেখেছে। তবে, ব্যাঙ্কগুলি তাদের ফান্ড সংগ্রহের খরচ, জমা থাকা অর্থের ওপর সুদের হার এবং বাজারের অবস্থার ওপর ভিত্তি করে তাদের এমসিএলআর (MCLR)  বাড়াতে পারে।