আবাস থেকে গ্রামীণ রাস্তা, পেনশন! বাংলার জন্য ১৭০০ কোটি বরাদ্দ কেন্দ্রের

Published:

Government of India

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পালাবদল হতেই কেন্দ্রীয় প্রকল্পগুলি একে একে গতি পাচ্ছে। প্রথমে আয়ুষ্মান ভারত, তারপর ১০০ দিনের কাজ। আর এবার আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র সরকার (Government of India)। একসাথে ১১ লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি বানিয়ে দেবে সরকার। এমনকি শুধু বাড়ি নয়, বরং গ্রামীণ রাস্তা, পেনশন আর ১০০ দিনের কাজ মিলিয়ে মোট ১৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আর এই টাকা রাজ্যের কোষাগারে ঢুকলে যে বাংলার আর্থসামাজিক উন্নয়ন রকেটের গতিতে ছুটবে তা বলার অপেক্ষা রাখে না।

আবাস যোজনা নিয়ে বড় সুখবর

তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ২০২২ সাল থেকেই কেন্দ্র এই প্রকল্পের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল বলে অভিযোগ। বিশেষ করে দুর্নীতির কারণেই এই প্রকল্প বন্ধ করা হয়েছিল। সেই বছর ১১ লক্ষ বাড়ি বানানোর জন্য কেন্দ্র সরকার ৮২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু পরে তা আটকে দেওয়া হয়। তারপর থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের নাম বদলে ‘বাংলার বাড়ি’ রেখে নিজস্ব কোষাগার থেকেই তা চালাতে থাকেন, এবং সব মিলিয়ে মোট ২৮ লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হয়। আর এবার আরও ১০ লক্ষ বাড়ির ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। যার কারণে গ্রামীণ ও পিছিয়ে পড়া মানুষরা যে উপকৃত হবে এবং মাথার উপর পাকা ছাদ তৈরি করতে পারবে তা বলার অপেক্ষা রাখে না।

১০০ দিনের কাজ আর পেনশনেও প্রচুর বরাদ্দ

এদিকে রাজ্যে সরকার গঠনের পরেই বন্ধ হয়ে থাকা ১০০ দিনের কাজের অনুমোদন দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এমনকি ১০০ দিনের কাজের মেয়াদ বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। এমনকি এই খাতে মোট ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। আর পঞ্চায়েত দফতরের আওতায় গ্রামীণ পেনশন প্রকল্পের জন্য আরও ৬০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। ফলে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াচ্ছে ১৩০০ কোটি টাকা। এতে গ্রামীণ, নিম্নবিত্ত মানুষরা যে কর্মসংস্থানের মুখ দেখবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: মমতার বাড়িতে সিআইডি! ঘিরে ফেলা হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন

গ্রামীন রাস্তার উন্নয়ন করতে আরও ৮০০ কোটি

এদিকে আবাস যোজনার পাশাপাশি গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের আওতায় মোট ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এর ফলে গ্রামীন রাস্তার উন্নয়ন হবে বলেই অনুমান। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে শেষ পাঁচ বছরে গ্রামীণ রাস্তা তৈরিতে কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ বন্ধ রেখেছিল বলে অভিযোগ ওঠে। এমনকি রাজ্য সরকার নিজস্ব প্রকল্প ‘পথশ্রী’ চালালেও সেখানে দুর্নীতির অভিযোগ ওঠে ভরপুর। কিন্তু এবার সরকার বদলাতেই ফের কেন্দ্র অর্থ ছাড়া শুরু করেছে।