ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল এই সরকারি ব্যাঙ্ক, কত করে মিলবে?

Published:

সহেলি মিত্র, কলকাতা: যারা ফিক্সড ডিপোজিট বা এফডি (FD)-তে বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। এই উৎসবের মরসুমে সুদের হার বৃদ্ধির করা ঘোষণা করেছে সরকারি খাতের একটি ব্যাঙ্ক। বিশেষ কিছু এফডি স্কিমের ক্ষেত্রে গ্রাহকরা বাড়তি সুদের সুবিধা পাবেন। আজ থেকেই, মানে অক্টোবর ২৩ তারিখ থেকে নতুন সুদের হার কার্যকর হবে বলে জানা গিয়েছে।

FD-র সুদ বাড়াল এই সরকারি ব্যাঙ্ক

ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank) তাদের কিছু ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ‘ইন্ড গ্রো’ এবং ‘ইন্ড প্রসপার’ নামে দুটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। সম্প্রতি আরবিআই রেপো রেট ৫.২৫% থেকে বাড়িয়ে ৫.৫০% করেছিল, তারপরেই দুটি এফডি স্কিমের সুদের হার কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান ব্যাঙ্ক।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ‘ইন্ড গ্রো’ স্কিম,  যার মেয়াদ ৫৫৫ দিনের এবং ‘ইন্ড প্রসপার’ স্কিম, যার মেয়াদ ৭৭৭ দিনের জন্য বৈধ, উভয় ক্ষেত্রেই সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। আগে, ৫৫৫ দিনের মেয়াদ যুক্ত স্কিমে সুদের হার ছিল ৬.৬৫ শতাংশ, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ৬.৮০ শতাংশ করা হয়েছে। অন্য দিকে, ৭৭৭ দিনের ‘ইন্ড প্রসপার’ স্কিমে সুদের হার ৬.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, এই দুই স্কিমে টাকা জমা রাখলে আগের থেকে বেশি লাভবান হবেন গ্রাহকরা।

কারা উপকৃত হবেন?

সবথেকে বেশি লাভবান হবেন প্রবীণ ও অতি প্রবীণ নাগরিকরা। সাধারণ গ্রাহকদের জন্য বরাদ্দ সুদের হারের তুলনায় প্রবীণ ও অতি প্রবীণ গ্রাহকদের জন্য সুদের হার আরো কিছুটা বেশি রাখা হয়েছে। প্রবীণ গ্রাহকদের জন্য অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ ও অতি প্রবীণ গ্রাহকদের জন্য ০.৭৫ শতাংশ অতিরিক্ত সুদ ধার্য করা হয়েছে।

আরও পড়ুনঃ কবে ঢুকছে পিএম কিষাণের ২৪তম কিস্তি? দিনক্ষণ জানাল সরকার

তবে হ্যাঁ, যে কোনো খাতে বিনিয়োগ করার আগে যে কোনো তথ্য অবশ্যই ভালো করে যাচাই করে নেওয়া জরুরি। আপনার নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে এই দুই ফিক্সড ডিপোজিট স্কিম ও তাদের বর্ধিত সুদের হার সম্পর্কে আগে জিজ্ঞেস করে নেওয়াই ভালো।

google button