অনন্যা সরকার, কলকাতা: বর্তমান যুগে ডিজিটাল পেমেন্ট করার প্রচলন ভীষণভাবে বেড়েছে। গ্রাম থেকে শহরে সর্বত্রই এখন ইউপিআই দিয়ে নিমেষের মধ্যে অর্থের লেনদেন চলছে। ডিজিটাল পেমেন্ট যাদের জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে তাদের জন্য বড় ঘোষণা করেছে (NPCI)। ডিজিটাল ডেটা এবং গোপনীয়তার বিষয়ে শীঘ্রই একটি বড় পদক্ষেপ নিতে পারে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে, ভারতে ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন (Digital Personal Data Protection Act) কার্যকর করার জন্য এনপিসিআই বহুল প্রচলিত ইউপিআই অ্যাপ (UPI App) এবং ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করছে। অপব্যবহার রোধ করার জন্য এনপিসিআই গ্রাহকদের মোবাইল নম্বর এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষিত রাখার জন্য উদ্যোগী হয়েছে।
গ্রাহকদের মোবাইল নম্বর গোপন করার নির্দেশ
এনপিসিআই ইতিমধ্যেই পেমেন্ট অ্যাপগুলোকে ইউজারদের মোবাইল নম্বর গোপন রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে, যিনি পেমেন্ট করছেন তার সম্পূর্ণ নম্বর কোনো অপরিচিত ব্যক্তির কাছে দৃশ্যমান হবে না। সাধারণ ক্ষেত্রে ইউপিআই (UPI) পেমেন্টের জন্য মোবাইল নম্বর ব্যবহৃত হয়। নিরাপত্তার কারণে এমনটা করা হলেও, এটি গোপনীয়তার ক্ষেত্রে এটি বড় ঝুঁকির সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ৭০৮৬ কোটি টাকা জরিমানা করেছে ব্যাংকগুলি, আপনার ব্যালেন্স কাটেনি তো?
অনেক মহিলা ইউজারকে প্রায়শই পরিচিতি ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানাতে দেখা যায়। এ কারণেই এনপিসিআই (NPCI) তথ্য সুরক্ষা আইনের অধীনে নাম ও মোবাইল নম্বরের মতো ব্যক্তিগত তথ্যগুলি সুরক্ষিত করার প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দিচ্ছে।
যেহেতু এনপিসিআই (NPCI) পেমেন্ট অ্যাপগুলোকে গ্রাহকদের ফোন নম্বর গোপন করার নির্দেশ দিয়েছে, তাই এরপর যেকোনো আর্থিক লেনদেনের সময় ইউজারের সম্পূর্ণ মোবাইল নম্বর আর কোনো অপরিচিত ব্যক্তির কাছে দৃশ্যমান হবে না। এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করবে এবং সাইবার ক্রাইম বা মোবাইল নম্বরের অপব্যবহার রোধেও সাহায্য করবে।
আরও পড়ুন: ন্যাড়া হলেই ১৫,০০০ টাকা দেবে সরকার! প্রতারিত হয়ে মাথা কামালেন মহিলারা
নতুন নিয়মের ফলে সাধারণ মানুষের কী কী সুবিধা হবে?
এনপিসিআই বর্তমানে দেশের প্রধান ব্যাংকগুলি এবং গুগল পে (Google Pay) ও ফোনপে (PhonePe)-এর মতো ইউপিআই অ্যাপগুলির সাথে যৌথভাবে একটি শক্তিশালী সিস্টেম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সুরক্ষিত ও পার্সোনালাইজড সিস্টেমটি যেন সবরকম ত্রুটিমুক্ত হয়, তা নিশ্চিত করার জন্য প্রত্যেকের দায়িত্ব স্পষ্ট করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন, কারণ ভবিষ্যতে ইউপিআই বা ডিজিটাল পেমেন্ট আরও সুরক্ষিত ও গোপনীয়ভাবে করা যাবে। বিশেষ করে নম্বর অপরিচিতদের হাতে চলে যাওয়া নিয়ে মহিলাদের যে দুশ্চিন্তা, তা দূর হবে।










