এবার ছোট ব্যবসায়ী, দোকানদাররাও পেনশন পাবেন, বড় ঘোষণা সরকারের

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ সরকারি কর্মচারীরা অবসরের পর পেনশন (Pension) পান, যা তাদের জীবনধারণ সহজ করে তোলে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, ছোট ব্যবসায়ী ও দোকানদারদের কী হবে? ভাগ্য ভালো থাকলে ব্যবসায় লাভ হয়। কিন্তু মাসের পর মাস টাকা লাগিয়েও যদি ব্যবসা না দাঁড়ায় তাহলে সমস্যার শেষ থাকে না। পথে বসতে হয়েছে অনেককে, এমনও নজির রয়েছে। তবে আর চিন্তা নয়, কারণ এবার ছোট ব্যবসায়ী থেকে শুরু করে দোকানদাররা প্রতি মাসে পেনশন পাবেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এমনই নজিরবিহীন ব্যবস্থা করে সকলকে চমকে দিল সরকার।

এবার ছোট ব্যবসায়ী, দোকানদাররাও পাবেন পেনশন

সরকার এখন সবদিক বিবেচনা করে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে দোকানদারদের জন্য একটি পৃথক প্রকল্প তৈরি করেছে। কেন্দ্রীয় সরকার দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্ব-নিযুক্ত ব্যক্তিদের জাতীয় পেনশন প্রকল্পে (NPS-Traders) যোগদানের জন্য আহ্বান জানিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সোমবার, ২৮শে সেপ্টেম্বর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় ৬০ বছর বয়সের পর ন্যূনতম মাসিক ৩,০০০ টাকা পেনশন দেওয়া হবে। সরকারের মতে, এর মাধ্যমে বার্ধক্যে সেইসব ব্যক্তিরা আর্থিক নিরাপত্তা পাবেন, যাঁরা সাধারণত সরকারি পেনশন প্রকল্পের আওতাভুক্ত নন।

কিভাবে আবেদন করবেন?

দোকানদার, খুচরা ব্যবসায়ী এবং স্ব-নিযুক্ত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। অনলাইনে আবেদন করতে পারেন অথবা নিকটতম কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, যেমন…

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার ১.৫ কোটি টাকার কম হওয়া উচিত।
ব্যবসাটি অবশ্যই নিবন্ধিত হতে হবে।
ব্যক্তিটি EPFO-এর মতো অন্য কোনো আনুষ্ঠানিক পেনশন প্রকল্পের আওতাভুক্ত হলে প্রকল্পের সুবিধা মিলবে না।

আরও পড়ুন: উৎসবের মরশুমে পকেটে টান সুরাপ্রেমীদের, বাড়ছে একাধিক মদের দাম

কত টাকা জমা দিতে হবে?

এটি একটি স্বেচ্ছামূলক, অবদানভিত্তিক পেনশন প্রকল্প। সুবিধাভোগীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন এবং কেন্দ্রীয় সরকারও সমপরিমাণ অর্থ দেয়। বয়স অনুযায়ী মাসিক অবদান ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত হয়। ৬০ বছর বয়সে পৌঁছানোর পর, সুবিধাভোগীরা ন্যূনতম মাসিক ৩,০০০ টাকা পেনশন পান।

google button