১০ টাকা দিলেই মাসে মিলবে ১০ হাজার! প্রবীণদের জন্য চালু সরকারের বিশেষ কার্ড

Published:

sinior citizen card (1)

আনিষা চৌধুরী, কলকাতা: বাড়িতে বয়স্ক সদস্য থাকলে সরকারের এই স্কিমটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রবীণ নাগরিকদের জন্য Senior Citizen Identity Card বা Senior Citizen Card-এর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এই কার্ড থাকলে পরিবারের প্রবীণ ব্যক্তিরা ট্রেন, প্লেন, বাস থেকে শুরু করে হাসপাতালের বিলেও অনেকটাই ডিসকাউন্ট পেতে পারেন। অনেক জায়গায় এই কার্ডের জন্য অনলাইনে আবেদন করার সুযোগও দেওয়া হচ্ছে।

কারা আবেদন করতে পারবেন?

সাধারণভাবে ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের সিনিয়র সিটিজেন হিসেবে বিবেচনা করা হয়। তবে একটা বিষয় আগের থেকে পরিষ্কার করে দেওয়া ভালো। এই Senior Citizen Identity Card-এর যোগ্যতা ও আবেদন পদ্ধতি সংশ্লিষ্ট রাজ্য বা স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ সব রাজ্যে সমান পদ্ধতিতে এই কার্ডের জন্য আবেদন করা যায় না। তাই আবেদন করার আগে নিজের রাজ্যের সরকারি পোর্টালে নজর রাখা জরুরি।

কীভাবে আবেদন করবেন?

অনলাইনে আবেদন করতে চাইলে প্রথমে সংশ্লিষ্ট সরকারি সার্ভিস প্লাস বা রাজ্য সরকারের পরিষেবা পোর্টালে যেতে হবে। সেখানে Senior Citizen Identity Card বা Senior Citizen Certificate পরিষেবাটি খুঁজে নিতে হবে। এরপর আবেদনকারীর নাম, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিতে হবে। সরকারি পরিষেবা তালিকায় Senior Citizen Identity Card-এর জন্য অনলাইন এবং অফলাইন দুই ধরনের আবেদন পদ্ধতির কথাই উল্লেখ রয়েছে।

কী কী নথি লাগতে পারে?

আবেদনের ক্ষেত্রে সাধারণত বয়সের প্রমাণ এবং নাগরিকত্বের প্রমাণ জমা করতে হবে। এছাড়া জন্মের প্রমাণ, ভোটার কার্ড/EPIC, রেশন কার্ড, বিদ্যুৎ বা টেলিফোন বিলের মতো নথির উল্লেখ রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে পেনশন সংক্রান্ত নথিও চাওয়া হতে পারে। তবে কোন নথি লাগবে, তা নির্দিষ্ট রাজ্য ও পরিষেবা অনুযায়ী আলাদা হতে পারে।

কার্ড থাকলে কী সুবিধা পাওয়া যায়?

Senior Citizen Card মূলত প্রবীণ নাগরিকের পরিচয় পত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এর পাশাপাশি বিভিন্ন সরকারি দফতর, পরিবহণ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য প্রতিষ্ঠানে প্রবীণদের জন্য যে সুবিধা চালু রয়েছে, সেগুলি পাওয়ার ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে। কেন্দ্রীয় সরকারও প্রবীণ নাগরিকদের কল্যাণ, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা পরিচালনা করছে।

আরও পড়ুন: নীল কালী প্রতিমা হঠাৎ সাদা! কালিয়াগঞ্জে মন্দির খুলতেই চক্ষু চড়কগাছ আমজনতার

এই কার্ড করাতে ১০ টাকা খরচ হতে পারে। এই কার্ডটি থাকলে বাড়ির সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে রেলে ৫০ শতাংশ ছাড়, বিমানে ২৫ শতাংশ ছাড় এবং বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করা সম্ভব। তবে এগুলি নির্ভর করছে আপনি কোন রাজ্যে রয়েছেন তার ওপর। প্রতিটি রাজ্যে সমান বেনিফিট পাওয়া যাবে না। তাই আবেদন করার আগে গোটা বিষয়টি ভালোভাবে দেখে নেওয়াই মঙ্গল।

google button