সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যমে হিসেবে সকলেই ফিক্সড ডিপোজিটকে (Fixed Deposit) বেছে নেয়। কারণ, এখানে নিশ্চিত রিটার্নের পাশাপাশি চড়া হারে সুদ দেওয়া হয়। তাই আপনিও যদি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে রইল বড় খবর। কারণ, আজ আমরা এমন কিছু প্রাইভেট ব্যাঙ্কের তালিকা দেবো, যেখানে চড়া হারে সুদ (Interest Rate) দেওয়া হচ্ছে। এমনকি ৮.৩০% পর্যন্ত সুদ মিলছে এখানে। রইল বিস্তারিত তালিকা।
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
বিনিয়োগকারীদের সেরা সুযোগ দিচ্ছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। হ্যাঁ, বর্তমানে এই ব্যাঙ্ক পাঁচ বছরের মেয়াদী এফডিতে ৭.৯০% হারে সুদ দিচ্ছে এবং প্রবীণ নাগরিকদের একই মেয়াদে ৮.১০% সুদ প্রদান করছে। এছাড়া অতি প্রবীণ নাগরিকরা আরও বেশি হরে সুদ পাবে।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
এই ব্যাঙ্কটিও বিনিয়োগকারীদের দিচ্ছে চড়া হারে সুদ। যারা নিয়মিত বিনিয়োগ করেন অর্থাৎ পাঁচ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে ৭.২৫% সুদ মিলছে। আর প্রবীণ নাগরিকরা পাচ্ছে ৭.৭৫% হারে সুদ।
জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের তালিকায় এই ব্যাঙ্কটি দিচ্ছে মোটা অঙ্কের সুদ। নিয়মিত এফডি অর্থাৎ পাঁচ বছরের মেয়াদে মিলছে ৭.৭৭% সুদ এবং প্রবীণ নাগরিকরাও এক্ষেত্রে একই হারে সুদ পাচ্ছে।
স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
সুদের তালিকায় স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কও দিচ্ছে বেশি পরিমাণে রিটার্ন। হ্যাঁ, এই ব্যাঙ্কের পাঁচ বছর মেয়াদী এফডিতে ৭.০০% এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছে ৭.২৫% হারে সুদ।
এইইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
এই ব্যাঙ্কটি পাঁচ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ৬.৭৫% হারে সুদ। পাশাপাশি একই মেয়াদে যদি প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করেন, তাহলে তারা পাবে ৬.৯২% হারে সুদ।
এইচডিএফসি ব্যাঙ্ক
বেসরকারি ব্যাঙ্কের তালিকায় এইচডিএফসি এক অনন্য নাম। এই ব্যাঙ্কের পাঁচ বছরের মেয়াদী এফডিতে মিলছে ৬.৪০% হারে সুদ। একই মেয়াদে যদি প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করেন, তাহলে তারা পাবে ৬.৯০% সুদ।
অ্যাক্সিস ব্যাঙ্ক
প্রাইভেট ব্যাঙ্কের দিক থেকে অ্যাক্সিস ব্যাঙ্কও গুরুত্বপূর্ণ। এই ব্যাঙ্কের পাঁচ বছর মেয়াদী এফডিতে ৬.৪৫% সুদ দেওয়া হচ্ছে এবং প্রবীণ নাগরিকরা একই মেয়াদে পাচ্ছে ৭.২০% হারে সুদ।
ইয়েস ব্যাঙ্ক
যারা ইয়েস ব্যাঙ্কে বিনিয়োগ করবেন, তাদের ক্ষেত্রে ৫ বছর মেয়াদী এফডিতে ৬.৭৫% হারে সুদ দেওয়া হবে, আর একই মেয়াদে যদি প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করেন, তাহলে তারা পাবে ৭.৫০% সুদ।
আরও পড়ুন: কলকাতার কাছে এক টুকরো ভিয়েতনাম, ঘুরে আসুন সবুজ তাপাং লেক থেকে
আরবিএল ব্যাঙ্ক
তালিকায় সবার শেষে রয়েছে আরবিএল ব্যাঙ্ক। তারা পাঁচ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে ৬.৭০% রিটার্ন দিচ্ছে। অন্যদিকে একই মেয়াদে প্রবীণ নাগরিকরা পাচ্ছে ৭.২০% হারে রিটার্ন।
বিশেষ দ্রষ্টব্য: তবে হ্যাঁ, এগুলি সরকারি ব্যাঙ্ক নয়। প্রত্যেকটি বেসরকারি ব্যাঙ্ক এবং স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হওয়াই বিনিয়োগ কিছুটা ঝুঁকিসাপেক্ষ হয়ে থাকে। তাই অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই এখানে বিনিয়োগ করবেন।










