প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে প্রায় শেষ পুজো। আজ নবমী, রাত ফুরোলেই দশমী (Dashami 2026)। পুনরায় উমা ফিরে যাবেন কৈলাসে। আবার এক বছরের অপেক্ষা। কিন্তু মায়ের বিদায় বেলাতেও যাতে খুশির আমেজ বজায় থাকে তার জন্য দশমীতে কয়েকটি বিশেষ নিয়ম পালন করা হয়। যার মধ্যে অন্যতম হল মিষ্টিমুখ (Dashami Special Recipe)। বড়দের প্রণাম থেকে শুরু করে ছোটদের কোলাকুলি সব কিছুতেই প্রয়োজন মিষ্টির। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দারুন মিষ্টির রেসিপি নিয়ে, আর সেটি হল মালাই সন্দেশ (Malai Sandesh)।
উপকরণ
মালাই ভাপা সন্দেশ বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হল – দুধ, ভিনিগার, সুজি, ময়দা, চিনি, এলাচ গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, ঘি, গুঁড়ো দুধ, কেশর।
রান্নার পদ্ধতি
- প্রথমে একটি প্যানের মধ্যে দুধ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে ১ চা চামচ ভিনিগার মিশিয়ে ছানা বানিয়ে নিতে হবে। ছানার থেকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে একটা শুকনো কাপড়ের মাধ্যমে। এরপর সেটিকে আলাদা পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে।
- ছানা ঠান্ডা হয়ে এলে এবার ওর মধ্যে ১ চামচ সুজি, ১ চামচ ময়দা, ২ চামচ চিনি, সামান্য এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মোয়াম দিয়ে মেখে নিতে হবে। এরপর ওর মধ্যে এক চামচ বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা এবং এক চামচ ঘি ছড়িয়ে পুনরায় ভালো করে মাখিয়ে নিতে হবে।
- মাখার পর সামান্য মিশ্রণটাকে নরম রাখার জন্য মিশিয়ে দিতে হবে জল। এরপর আবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর একটি স্টিলের বড় থালায় ঘি ব্রাশ করে ওর মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। তারপর থালাটি ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ছড়িয়ে দিতে হবে।
আরও পড়ুন: বাইরে নয়, এখন লোভনীয় চিকেন বিরিয়ানির সাধ মেটান বাড়িতেই, রইল সহজ রেসিপি
- এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে জল গরম করে নিতে হবে। তার উপর একটি ঝাঝরি বসিয়ে ওই স্টিলের থালাটি রেখে দিতে হবে। তারপর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে ১০ মিনিটের জন্য। এবং গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে দিতে হবে।
- অন্যদিকে কড়াইতে হাফ কাপ জল এবং হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ১ চামচ এবং সামান্য কেশর মিশিয়ে ভালো করে ২-৩ মিনিট দুধটা ঘন করে নিতে হবে। অন্যদিকে সন্দেশগুলো ভাপা হয়ে এলে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রাখতে হবে।
- এবার ভাপা সন্দেশগুলো নিজেদের পছন্দ অনুযায়ী যেকোন সাইজে ছুরি দিয়ে কেটে নিতে হবে। বরফি আকারেও কেটে নিতে পারেন। তারপর ওপর থেকে ওই মালাইটা মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে মিশিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি মালাই সন্দেশ।










