সহেলি মিত্র, কলকাতাঃ উত্তরবঙ্গ…পাহাড় প্রেমীদের কাছে একটা আলাদাই ভালো লাগার জায়গা। এখানে রয়েছে এমন কিছু জায়গা যা আপনার চোখ ও শরীরের প্রশান্তির জন্য যথেষ্ট। এখানে রয়েছে দার্জিলিং, কালিম্পং, সিকিম থেকে শুরু করে এমন কিছু জায়গা যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। এসব জায়গা পাহাড় প্রেমীদের কাছে আলাদাই ইমোশন। তবে অনেকেই আছেন যারা খরচের কথা ভেবে পিছিয়ে আসেন। তবে চিন্তা নেই, কারণ প্রতিবারের মতো আইআরসিটিসি এমন এক ট্যুর প্যাকেজ (IRCTC Tour Package) এনেছে যার দরুন আপনিও খুব খরচে আপনার স্বপ্নের জায়গায় ঘুরে আসতে পারবেন।
IRCTC-র সঙ্গে ঘুরে আসুন দার্জিলিং, সিকিম, কালিম্পং
সুন্দর পাহাড়ি দৃশ্য, সংস্কৃতি, সেখানকার খাবার সবকিছুর মেলবন্ধন পেতে আপনি আইআরসিটিসির ৫ রাত ৬ দিনের IRCTC ট্যুরিজমের উত্তর-পূর্বাঞ্চলের ট্যুর প্যাকেজ নিতে পারেন। এই ট্যুর প্যাকেজে আপনি কালিম্পং, গ্যাংটক এবং দার্জিলিং একসঙ্গে ভ্রমণের সুযোগ পাবেন। তাও কিনা সামান্য কিছু খরচে। প্যাকেজ কোড=SBA25। প্যাকেজের নাম Splendors of North East Ex Bengaluru। প্রথমে কালিম্পং তারপর গ্যাংটক এবং সবশেষে দার্জিলিং ভ্রমণ করানো হবে আপনাকে। আর পুরো ট্যুরটাই হবে বিমানে। সফর শুরু অবে বেঙ্গালুরু থেকে।
ভ্রমণের দিন, খরচ
এবার জেনে নেওয়া যাক IRCTC-র এই ট্যুর কবে থেকে চালু হবে? ওয়েবসাইট অনুযায়ী, আগামী ২৯ জুন, ২০২৬ থেকে প্রস্থান হবে। এবার জেনে নেওয়া যাক খরচ সম্পর্কে। জানা গিয়েছে, কেউ যদি একা ভ্রমণ করতে চান তাহলে মাথাপিছু ৪৭,৫০০ টাকা, দুজন ভ্রমণ করলে মাথাপিছু ৩৯,৯০০, তিনজন ভ্রমণ করলে ৩৯,২০০ টাকা খরচ পড়বে। এছাড়া সঙ্গে ৫ থেকে ১১ বছরের বাচ্চা থাকলে বিছানা সহ খরচ পড়বে ৩৯,২০০ টাকা। বিছানা ছাড়া খরচ পড়বে ৩৭,৮৫০ টাকা।
আরও পড়ুনঃ সহজ করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম? যা জানালেন অগ্নিমিত্রা পাল
এছাড়া ২ থেকে ৪ বছরের বাচ্চা যদি থাকা বিছানা ছাড়া খরচ পড়বে ২৯,৩০০ টাকা মতো। আসন কিন্তু খুবই সীমিত, ফলে অফার হাতছাড়া করবেন না। আরও বিশদে জানতে আইআরসিটিসি-র ওয়েবসাইট কিংবা 8595931293 কিংবা 8595931293, 8595931294, 9003140699 নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।










