সহেলি মিত্র, কলকাতা: এই পুজোয় আপনিও কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে কোনও অফবিট জায়গার খোঁজ করছেন? তাহলে আজকের এই খবরটি আপনার জন্য একদম আদর্শ হতে চলেছে। বাঙালি পর্যটক বিশেষ করে দুইভাগে বিভক্ত। একদম ভালোবাসে পাহাড় তো একদল ভালোবাসে সমুদ্র। তবে অনেক তো পাহাড় হল, বা দীঘা, মন্দারমণি সমুদ্র সৈকত তো হল, আজ আপনাদের এমন এক অফবিট সি বিচ সম্পর্কে বলল যার নাম আপনি হয়তো কখনো শুনে থাকবেন কিনা সন্দেহ। আজ কথা হবে ‘কাসাফল’ সমুদ্র সৈকত নিয়ে।
পুজোয় যাবেন নাকি ‘কাসাফল’ সমুদ্র সৈকত ঘুরতে?
‘কাসাফল’ সমুদ্র সৈকত (Kasafal Sea Beach) হল একদম অচেনা ও অজানা সি বিচ। একদম ভার্জিন সমুদ্র সৈকত বললেও খুব একটা ভুল হবে না। দীঘার অদূরে থাকা এই সাদা বালির বিচটি এখনো খুব একটা জনপ্রিয় হয়ে ওঠেনি। ফলে এখানে পর্যটকদের পা পড়ে না বললেই চলে। বাঙালি সমুদ্র বলতে হয় দীঘা নয়তো পুরি কিংবা মন্দারমণিই বোঝেন। তবে দুদিনের ছুটি নিয়ে এই কাসাফল সমুদ্র সৈকতে একবার ঘুরতে গেলে আপনার মন খুশিতে ভরে উঠবে। এই জায়গায় যেতে হলে আপনাকে খুব একটা দূরে যেতে হবে না। ঘন্টার পর ঘন্টা কোথাও ড্রাইভও করতে হবে না।
আরও পড়ুনঃ ফের ফুঁসছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
এখানে ঝাউ বনের ভেতর দিয়ে হেঁটে গেলে এক আলাদাই অভিজ্ঞতা লাভ হবে আপনার। চারপাশে শুধু প্রকৃতির গন্ধ, বাতাসের স্পর্শ আর পাখিদের কিচিরমিচির। একবার সমুদ্রের সামনে পৌঁছে গেলে বুঝতে পারবেন – এই শান্ত নীল রূপ আপনাকে এক মুহূর্তের জন্যও হতাশ করবে না। যারা কোস্টাল ট্রেক পছন্দ করেন তাঁদের এই জায়গা পছন্দ হবেই হবে। একটা অজানা, অচেনা নির্জন সমুদ্র সৈকতের ঠিকানা হলো ওড়িশার কাসাফল বিচ । যে বিচে আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো জনমানব দেখতে পাবেন না। মনে হবে আপনিই সমগ্র বিচের রাজা বা রানী।
কীভাবে যাবেন?
এই সমুদ্র সৈকতের নিকটবর্তী স্টেশন হলো বাস্তা। ধৌলি এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস এই ট্রেনগুলোতে বাস্তা স্টেশনে স্টপেজ আছে। এরপর ট্রেন থেকে নেমে অটো ভাড়া নিয়ে ৫০ কিমি রাস্তা পেরিয়ে সোজা কাসাফল বিচ। তাই আপনি যদি অফবিট, নিরিবিলি , নির্জনতা পছন্দ করেন তাহলে কাসাফল বিচের জুড়ি পাওয়া যাবে না। তাহলে আর দেরি না করে এই পুজোয় ঘুরে আসুন কাসাফল সি বিচ।










