সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ অক্টোবর, শনিবার। ফিরহাদের রাজনৈতিক সন্ন্যাস, বিমান দুর্ঘটনা, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করায় গ্রেফতার তৃণমূল নেতা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ফিরহাদের
কলকাতার প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে আসন্ন পুরভোটে তিনি নিজে বা তাঁর পরিবারের কেউ প্রার্থী হবেন না। বর্তমান বিধায়ক পদের মেয়াদ শেষ হলেই তিনি রাজনীতির ময়দান পুরোপুরি ছেড়ে দেবেন। তার মতে, রাজনীতির এই ময়দানে তিনি আর থাকতে চান না এবং বিধায়ক পদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত শুধুমাত্র সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করবেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) মন্দারমন্তিতে চরম দুর্ঘটনা
পুজোর ছুটিতে মন্দারমনি বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন হাওড়ার ডোমজুড়ের ছয় বন্ধু। সমুদ্র স্নান করতে নেমে প্রবল স্রোতে তলিয়ে গিয়েছেন তাঁরা। চারজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে উত্তাল সমুদ্রের জল সৈকত ছাপিয়ে আশেপাশের এলাকায় ঢুকে পড়েছে। আর বেশ কিছু হোটেলে জল জমে যাওয়ায় স্থানীয়রা চরম উদ্বেগের মধ্যে পড়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) ফিলিপাইনে বিমান দুর্ঘটনায় নিহত ৪
ফিলিপাইনের বাতানাস প্রদেশের ফার্নান্ডো এয়ারবেসের রুটিন প্রশিক্ষণ চলাকালীন বিমান বাহিনীর দুটি বিমান মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমান বাহিনীর চারজন পাইলট নিহত হয়েছেন বলেই খবর। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান দুটি এয়ারবেসের সীমানার ভেতরে আছড়ে পড়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির সমস্ত এসএফ-২৬০ বিমান বন্ধ রাখা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) হাবরা স্টেশন নিয়ে বিশেষ উদ্যোগ
শিয়ালদা ডিভিশনের হাবরা স্টেশনের পরিকাঠামো আমূল বদলে ফেলার উদ্যোগ নিল পূর্ব রেল। যাত্রীদের ভিড় এবং সংকীর্ণ প্ল্যাটফর্মের সমস্যা দূর করতে স্টেশন পরিদর্শন করেছেন ডিআরএম রাজীব সাক্সেনা।।আর এই উন্নয়নের পরিকল্পনায় রয়েছে নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ, প্ল্যাটফর্মের শেড, ওয়েটিং হল এবং টয়লেট কমপ্লেক্স তৈরি। এর পাশাপাশি হকার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বৈধভাবে ব্যবসার সুযোগ করে দিতে স্টেশনে মিনি মার্ট চালু করার পরিকল্পনা রয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) দুর্গাপুরে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার ৭
দুর্গাপুরের বেনাচিতিতে মোবাইল টাওয়ার বসানোর নামে আর্থিক প্রতারণা প্রতারণা। একটি ভাড়া বাড়িতে অফিস খুলে সাইবার জালিয়াতি চালাচ্ছিল বিহারের একটি দল। টাওয়ার বসানোর প্রলোভন দেখিয়ে বাড়ি বা জমির মালিকদের থেকে ওটিপি হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করা হতো বলেই খবর। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই বাড়িতে অভিযান চালিয়ে তিন যুবতী সহ মোট ৭ জনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে ল্যাপটপ, সিম কার্ড, ল্যান ফোন এবং নকল পরিচয় পত্রসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) নবম-দশম শ্রেণীর পড়ুয়াদের শেখানো হবে এআই
জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলস্তরে কৃত্রিম বুদ্ধিমত্ত বা এআই এবং কম্পিউটার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল এনসিইআরটি। এর অংশ হিসেবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য একটি বিশেষ শিক্ষামূলক মডেল তৈরি করা হয়েছে। আর এই মডিউলে এআই-র প্রাথমিক ধারণার পাশাপাশি এর সম্ভাবনা, ব্যক্তিগত তথ্য, গোপনীয়তা আর ডিজিটাল নিরাপত্তার ব্যবহার হাতে-কলমে শেখানো হবে। এর জন্য প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) বাঁকুড়া-শিলিগুড়ি সরকারি বাস পরিষেবা
উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবার নতুন বাঁকুড়া-শিলিগুড়ি সরকারি বাস পরিষেবা চালু করল। বাঁকুড়া ডিপো থেকে এই বাসটি প্রতিদিন বিকাল ৩টায় এবং দুর্গাপুর থেকে ৫:১৫ তে ছেড়ে বিভিন্ন রুটের মাধ্যমে শিলিগুড়ি পৌঁছাবে। অন্যদিকে শিলিগুড়ির তেনজিং নর্গে টার্মিনাস থেকে প্রতিদিন বিকাল ৪টা থেকেই বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবে। এই রুটে একটি অশোক লেল্যান্ড বাস যুক্ত করা হয়েছে। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগে চুঁচুড়ার কার্তিক বণিক নামে তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। চুঁচুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তি একটি ভিডিওতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চুরির অভিযোগ তুলেছেন এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপির আইটি সেলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) সাঁতরাগাছি এবং খাতিপুরার মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেন
কলকাতা থেকে জয়পুর তথা রাজস্থান ভ্রমণ এবার আরও সহজ করতে সাঁতরাগাছি এবং খাতিপুরার মধ্যে নতুন এক্সপ্রেস ট্রেন চালুর অনুমোদন দিল রেলবোর্ড। প্রস্তাব অনুযায়ী, ১৮০৬১/১৮০৬২ সাতরাগাছি খাতিপুরার এক্সপ্রেস ট্রেনটি সাঁতরাগাছি থেকে বুধবার এবং খাতিপুরা থেকে শুক্রবার চালানোর পরিকল্পনা রয়েছে। এই ট্রেনটি খড়গপুর, টাটানগর, রাঁচি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, কানপুর সেন্ট্রাল সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের উপর দিয়েই চলবে বলে খবর। এর ফলে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ ও রাজস্থানের রেল যোগাযোগ আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) ১২,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে আইনে জটিলতা
রাজ্যে ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে জটিলতা। অভিযোগ উঠছে, তৃণমূল আমলে প্রায় ৪ হাজার অস্থায়ী কর্মীর জন্য অনুভূমিক সংরক্ষণ বা হরাইজেন্টাল রিজার্ভেশন কোটার নিয়ম মানা হয়নি। সেই সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বিচারাধীন রয়েছে।।আর হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলেও সেই নিয়োগের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নির্ধারিত মামলার রায়ের উপরে নির্ভর করছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










