সহেলি মিত্র, কলকাতাঃ পুরুলিয়া…সৌন্দর্যে ভরপুর এই জায়গায় বারবার ছুটে যাওয়া যায়। পাহাড়-ঝর্ণা-জঙ্গল নিয়ে প্রকৃতির সমাহার, অপরদিকে ইতিহাসের হাতছানি, সবকিছু নিয়ে আপামর বাঙালির কাছে খুব প্রিয় ও আপন একটি জায়গা হল পুরুলিয়া (Purulia Pine Forest)। কিন্তু কখনও কি পুরুলিয়ায় পাইন বন দেখেছেন? শুনে অবাক হচ্ছেন? কিন্তু দাঁড়ান, আপনাকে যদি বলি, সত্যিই এখানে আপনি পাইন বনের সমাহার দেখতে পাবেন, ঠিক যেমন দার্জিলিং যাওয়ার সময়ে দেখতে পান।
পুরুলিয়াতেও রয়েছে পাইন গাছ
বর্তমানে পুরুলিয়ার বুকে থাকা পাইন বন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। ছবি, রিল, ভিডিও বানানোর জন্য জায়গাটি খুবই ভালো। এমনিতেই রুক্ষ্ম, লালমাটির জায়গা হল পুরুলিয়া। সেখানে পাইন বনের দেখা মেলা বিশাল ব্যাপার। কেউ হয়তো কল্পনাও করতে পারবেন না যে এখানেও পাইন বন থাকতে পারে বলে। কিন্তু দাবি করা হচ্ছে, এখানে আছে বলে।
পুরুলিয়া মানেই হল শাল, মহুয়া, পলাশ গাছের সমাহার। কিন্তু এসবকে ছাপিয়ে এখন পাইন বনও আছে দেখার মতো। অযোধ্যা পাহাড় (Ayodhya Hill) যাওয়ার পথে আপনি অজস্র পাইন গাছ দেখতে পারবেন। সে এক অনন্য অভিজ্ঞতা। শান্ত পরিবেশে নিরিবিলিতে সময় কাটানোর পাশাপাশি ছবি, ভিডিও করার জন্য এই জায়গার জুড়ি মেলা ভার। উঁচু উঁচু পাইন গাছের নীচে দিয়ে হেঁটে যাওয়া এক আলাদাই অনুভূতি দেবে আপনাকে। সেইসঙ্গে পাতার খসখস শব্দ এক মায়াবী পরিবেশ তৈরি করবে।
আরও পড়ুনঃ শীতের ছুটিতে উত্তরবঙ্গের নিরিবিলি ঠিকানা চালতাবন! পাহাড়, জঙ্গল আর স্বচ্ছ নদী মন ছুঁয়ে যাবে
কীভাবে যাবেন?
এই পাইন গাছের কাছে পৌঁছাতে হলে আপনাকে আগে ট্রেনে করে পুরুলিয়া স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে আপার ড্যাম যেতে হবে। সেখান থেকে অযোধ্যা হিলটপ যাওয়ার রাস্তাতেই এই পাইন গাছের সারি দেখতে পারবেন আপনি। তাহলে আর দেরি না করে এই শীতে ঘুরে আসুন পুরুলিয়ার পাইন বন থেকে।










