ফের মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের শেষের ধারাবাহিক পতন পেরিয়ে নতুন সপ্তাহের দোরগোড়ায় দাঁড়িয়ে মূল্যবান ধাতুর (Gold) বাজারে ফের একদফা শীতল হাওয়া। আন্তর্জাতিক মার্কেটে বিক্রির চাপ, সুদের হার এবং ডলারের সমীকরণের প্রভাবে আজ দেশের বাজারে সোনা এবং রুপো–উভয় ধাতুর দাম বেশ খানিকটা কমেছে। নভেম্বরের শুরুর চড়া দামের এই ধাক্কা সামলে দরপতনের টানা ছন্দ যে গয়নাপ্রেমী এবং সাধারণ ক্রেতাদের বাজেটে স্বস্তি এনে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কত দামে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-এর রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৮,৪০০ টাকায় (-১২০০)

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৬৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৮০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৪,৭০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৪,৫৫০ টাকায় (-১২৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৫,০৮০ টাকায়

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৫,২৩০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৫,১৩০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৩,৮১০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৩,৮১০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৩,৯৬০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ৯৩,৮৬০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,৫১,২৫০ টাকায় (-১৯৫০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ১,৭৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ১,৭৫,০০০ টাকায়।

পুনরায় কমে গেল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ১৯ হাজার ৬০০ টাকা। আজ ১২০০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৬০০ টাকা। গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ২৫ হাজার ৮০০ টাকা। আজ ১২৫০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৫৫০ টাকা। এদিকে গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ১ লক্ষ ৫৩ হাজার ২০০ টাকায়। আজ দাম কমেছে ১৯৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ২৫০ টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

আরও
google button