প্রীতি পোদ্দার, কলকাতা: অনেক আমিষ রান্নায় পেঁয়াজ রসুন যোগ করলে স্বাদ আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। সে কষা মাংস হোক কিংবা মাছের কালিয়া, এককথায় আমিষ রান্নার প্রধান উপকরণ হল এই রসুন (Garlic)। এক টুকরো রসুন সাধারণ রান্নার স্বাদও অসাধারণ করে তুলতে পারে। রান্নায় রসুনের ভূমিকা যেমন দারুণ ঠিক তেমনই আবার পরিচিত এই আনাজ শরীরের অনেক রোগের দাওয়াই হিসাবেও বেশ কাজ করে। কিন্তু আপনি কি জানেন (GK) যে পায়ের পাতা দিয়েই রসুনের স্বাদ অনুভব করতে পারা যায় (Garlic Taste Through Feet)? রইল এই সম্পর্কিত বেশ কিছু বৈজ্ঞানিক তথ্য।
পায়ের পাতা দিয়েই রসুনের স্বাদ অনুভব করা যায়
অনেকের মুখেই শোনা যায়, কিছু তাজা রসুন যদি থেঁতো করে পায়ের তলায় ঘষা হয়, তাহলে নাকি মুখে রসুনের স্বাদ পাওয়া যায়। যদিও প্রথমে এটি সকলেই গুজব হিসেবে উড়িয়ে দিয়েছিল। কারণ মুখের মতন পায়ে তো স্বাদ কোরক থাকে না। কিন্তু এবার সেই গুজব উড়িয়ে দিয়ে বিজ্ঞানীরা প্রমাণ করে দিলেন যে সত্যিই পায়ের পাতা দিয়েই রসুনের স্বাদ অনুভব করা যায় (GK)। আমেরিকান কেমিক্যাল সোসাইটি রসুনের স্বাদের এই পরীক্ষাটি করেছিলেন আর তাতেই মিলেছিল ফল। বৈজ্ঞানিকদের কথায়, রসুনের তীব্র গন্ধ ও স্বাদের জন্য দায়ী একটি বিশেষ জৈব অণু, আর সেটি হল অ্যালিসিন। এটি রসুনে খোসা সমেত যতটা সক্রিয় থাকে, কাটা বা থেঁতলে নেওয়ার পর এই যৌগটি আরও সক্রিয় হয়ে ওঠে।
রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন
অ্যালিসিনের ক্ষমতা এতটাই শক্তিশালী যে আমাদের ত্বক ভেদ করে রক্তে মিশে মুখ ও নাকে পৌঁছাতে পারে এর গন্ধ, খেয়াল করবেন যখন রসুন করবেন তখনই হঠাৎ করে রসুনের স্বাদ অনুভব করতে শুরু করবেন, হাতেও ছড়িয়ে যায় সেই গন্ধ। গবেষণা অনুসারে জানা গিয়েছে, একটি গোটা রসুনের কোয়ার ভেতরে অ্যালিন নামক একটি যৌগ অ্যালিনেজ নামক একটি এনজাইম থেকে আলাদা থাকে। রসুন থেঁতো করলে এর কোষগুলো ভেঙে যায় এবং একত্রিত হয়ে অ্যালিনেজ অ্যালিনকে অ্যালিসিনে রূপান্তরিত করে, যা একটি সক্রিয় সালফারযুক্ত যৌগ। কিন্তু প্রশ্ন হচ্ছে পায়ের পাতাতে ঘষলেই কেন এর স্বাদ অনুভূত হয়।
আরও পড়ুন: বৃষ্টি তো দূরের কথা, মেঘও জমে না এই অঞ্চলে, জানেন কোথায় অবস্থিত এই অদ্ভুত গ্রাম?
বৈজ্ঞানিকরা জানিয়েছেন মানুষের ত্বক কোনো অভেদ্য প্রাচীর নয়। সেক্ষেত্রে সামান্য কিছু রাসায়নিক পদার্থ এটি ভেদ করতে পারে। অন্যদিকে পায়ের পাতা আসলে চামড়ার একটি অপেক্ষাকৃত পুরু বাইরের স্তর দিয়ে ঢাকা থাকে, তাই এটি প্রমাণিত নয় যে একমাত্র রসুনের কোয়া পায়ের পাতাতে ঘষলেই এর স্বাদ অনুভূত হবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী এবং যথোপযুক্ত হল নাক। কারণ আমাদের নাক সালফারযুক্ত অণুর প্রতি অত্যন্ত সংবেদনশীল। কিন্তু কিছু বিজ্ঞানী নিঃশ্বাসে রসুনের যৌগের উপস্থিতি থাকলে মনে করেন হয়ত রসুন খাওয়া থেকে হয়েছে। কিন্তু না, চামড়ায় ঘষলেই এর গন্ধ অনুভূত হয়।










