বালিশের নিচে ভুলেও রাখবেন না এই ৫ জিনিস, নইলে দুর্ভাগ্য এবং দুর্যোগ নেমে আসবে সংসারে

Published:

Vastu Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘর গোছানোর সময় সবসময় বাস্তু রীতি (Vastu Tips) মেনে চলাই উচিত। কারণ অনেক জিনিস থেকে যেমন শুভ শক্তি বের হয় ঠিক তেমনি আবার কোনও জিনিস থেকে অশুভ শক্তিও বের হয়। যেমন আমরা অনেকেই অজান্তে বিছানা বা বালিশের (Pillow) নীচে অনেক রকম জিনিস রেখে থাকি। কিন্তু এর মধ্যে অনেক জিনিস সংসারে দুঃখ ও দারিদ্র্যের অশুভ ছায়া নিয়ে আসে। এমনকি মা লক্ষ্মীও রেগে যান। তাই ভুলেও রাখবেন না এই সব জিনিস। চলুন এক নজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বই

বইপ্রেমীরা রাতে ঘুমোতে যাওয়ার আগে বই পড়তে ভালোবাসেন। দেখা যায় শুয়ে শুয়ে বই পড়তে পড়তে অনেক সময় বই খোলা অবস্থায় রেখে ঘুমিয়ে পড়ে অনেকে। বাস্তু অনুসারে এই অভ্যেস একদমই ভালো নয়। কারণ এর ফলে নানা নেগেটিভ এনার্জির আকর্ষণ করে। আসলে বই, সংবাদপত্র এই সবের সঙ্গে বুধ গ্রহ সম্পর্কযুক্ত। এমনকি এই ঘটনায় মা লক্ষ্মীও রুষ্ট হন।

পার্স বা মানিব্যাগ

অনেকেই নিরাপত্তার খাতিরে নিজের পার্স বালিশের নীচে রেখে ঘুমিয়ে থাকে। কিন্তু এই কাজ করা উচিত নয়, কারণ আমাদের টাকার ব্যাগে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। কিন্তু বালিশের নীচে রাখলে মা লক্ষ্মী অপমানিত বোধ করতে পারেন। তিনি রুষ্ট হলে অকারণ খরচ বেড়ে যায়। এর ফলে অর্থ সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে।

গয়না

বালিশের সামনে কখনোই সোনা বা রুপোর গয়না রাখা উচিত নয়। কারণ এতে জীবনে নানা বাঁধা আসতে পারে। মা লক্ষ্মীও রুষ্ট হন। তাই সোনা রুপোর গয়না সবসময় আলমারি বা লকারে রাখাই উচিত।

আরও পড়ুন: ভুলেও দক্ষিণ দিকে এই গাছগুলি করবেন না রোপন! ধেয়ে আসবে বড় বিপদ

ধারালো বস্তু

ছুরি, কাঁচি, সূচ বা ধারালো কোনও জিনিস বালিশের নীচে রাখা চলবে না। কারণ এ সব জিনিস আমাদের মনকে বিব্রত করতে পারে বা মনে হিংসার ভাব সৃষ্টি করতে পারে। তাই শান্তি এবং মানসিক অস্থিরতা কমানোর জন্য এই সকল ধারালো বস্তু না রাখাই ভালো।

ঘড়ি

রাতে ঘুমনোর সময় বালিশের কাছে অনেকেই ঘড়ি রাখেন। কিন্তু শাস্ত্র বলছে এটি খুবই ক্ষতিকর। এর থেকে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে। তাই এটি ঘুমনোর সময় বিছানা থেকে দূরে সরিয়ে রাখুন।

আরও Astrology Pillow