প্রীতি পোদ্দার, কলকাতা: হিন্দুশাস্ত্র অনুযায়ী আমাদের জীবনে চালের ভূমিকা অনেক। শুধু খাদ্য নয়, এই চাল জীবনে ফিরিয়ে আনে অনেক সৌভাগ্য। আসলে শাস্ত্র মতে, চাল (Rice) অত্যন্ত শুভ, তাইতো পুজোর কাজে চাল ব্যবহার করা হয়। অনেকে আবার চালের সঙ্গে কুমকুম মিশিয়ে কপালে তিলকও কাটেন। জ্যোতিষ অনুসারে (Vastu Tips) চাল নাকি ভাগ্যও ফেরাতেও বিশেষ উপযোগী। তাহলে চলুন এক নজরে জেনে নেওয়া যায় কিভাবে কিছু সহজ টোটকার মাধ্যমে চাল জীবনে সব দুঃখ দুর্দশা দূর করে।
মেনে চলুন চালের টোটকা
যদি দীর্ঘদিন ধরে ব্যবসায় নানা সমস্যা দেখা দেয় তাহলে একটা পাত্রে কিছুটা চাল, সামান্য কেশর এবং একটা রুপোর মুদ্রা রেখে, টাকা রাখার জায়গায় রেখে দিন। তাহলে এতে ব্যবসার সৌভাগ্য ফিরে আসে, শুধু তাই নয়, ধনসম্পদও বৃদ্ধি হয়।
করতে হবে হনুমানজির পুজো
যদি কোনও কাজ দীর্ঘ দিন ধরে আটকে থাকে সে ক্ষেত্রে প্রতি মঙ্গলবার ন’টা অক্ষত চাল হনুমানজির সামনে অর্পণ করুন। এছাড়াও প্রতি মাসের চতুর্দশী তিথিতে চারটি চালের দানা আপনার ঘরের গৃহদেবতাকে নিবেদন করুন, এতেও সৌভাগ্য ফিরে আসে।
কাটবে পিতৃদোষ
শাস্ত্র মতে, চালের সাহায্যে নাকি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয় যদি প্রতি অমাবস্যা তিথিতে চাল দিয়ে পায়েস তৈরি করে ছাদে একটি বাটিতে কিছুটা পায়েস ও একটি রুটি রেখে কাকেদের খাওয়ানোর জন্য দেন। তাহলে এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।
মাছেদের খাওয়ান
সৌভাগ্য চিরস্থায়ী রাখতে সাতটি চালের দানা এক টুকরো লাল কাপড়ে মুড়ে নিন। এরপর এটি নিজের পার্সে রেখে দিন। এতে জীবনে আর্থিক সংকট কখনও দেখা দেবে না। পাশাপাশি আটার গুলি তৈরি করে প্রতি বৃহস্পতিবার মাছেদের খাওয়ান। এর ফলে আপনার সৌভাগ্যের দ্বার খুলে যাবে।
আরও পড়ুন: শরীর সুস্থ রাখতে কোনটি শ্রেয়? জিম নাকি যোগব্যায়াম? জানুন বিস্তারিত
চালের পাত্রে রাখুন লবঙ্গ
অনেক সময় রান্নাঘরে চালের মধ্যে পোকা ধরে যায়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই সংসারের সৌভাগ্য ফিরিয়ে আনতে সেই দিকে বিশেষ নজর রাখা জরুরি। চালে যাতে কোনও পোকা না ধরে তার জন্য চালের পাত্রে লবঙ্গ রাখা ভালো। এছাড়াও একটা ছোট কলসিতে চাল পূর্ণ করে আলমারিতে এবং রান্নাঘরে রাখলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন।
অভাবী ব্যক্তিদের চাল দান করুন
প্রতি বৃহস্পতিবার কোনও অভাবী ব্যক্তিকে এক মুঠো হলেও চাল দান করলে আর্থিক স্থিতি ঠিক থাকে এবং পুরনো পাওনা আদায় হয়। একটু বেশি পরিমাণে আতপ চাল নিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে চাঁদের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়










