সহজেই বাছা যাবে ইলিশের কাঁটা, মাথায় রাখুন এই ঘরোয়া উপায়

Published:

Ilish Fish

অনন্যা সরকার, কলকাতা: ইলিশ (Ilish) না হলে বর্ষাকালটাই জমে না ভোজনরসিক বাঙালির। ঘন মেঘে আকাশ ছেয়ে গেলে, টুপটাপ বৃষ্টিধারা পড়তে শুরু করলেই ছাতা মাথায় মধ্যবিত্ত বাঙালি ছোটেন মাছ ব্যাপারীর সাথে সওদা করতে। তারপর বাজারের ব্যাগে ভরে সেরা ইলিশটা ঢুকে যায় হেঁসেলে, বেরিয়ে আসে ভাজা, ভাপা বা সর্ষের সাথে মাখামাখি হয়ে। তবে সব সুন্দর জিনিসেরও একটা খারাপ দিক থাকে। ইলিশের ক্ষেত্রে সেটা হল এর অসংখ্য ছোট ছোট কাঁটা। অনেকে কাঁটার ভয়ে ইলিশ খেতে চান না। তবে মনে তো সাধ থাকেই। এই স্বাদ থেকে যাতে কেউ বঞ্চিত না হন, তার জন্য সহজে ইলিশের কাঁটা ছাড়ানোর কিছু উপায় বাতলালাম। 

ইলিশের কাঁটা বাছার কৌশল

সহজে ইলিশের কাঁটা ছাড়ানোর অনেক কৌশল আছে। খাওয়ার আগে একটু সময় আর ধৈর্য দিয়ে এগুলো অনুসরণ করলেই আপনার ইলিশ একেবারে ‘বোনলেস’। কাঁটা বাছতে যাদের অস্বস্তি হয়, তারা হাতের বদলে ব্যবহার করুন কাঁটা চামচ। চামচ দিয়ে আলতো করে মাছের ওপরের নরম অংশ সরালেই সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটাগুলো সহজেই দেখা যাবে। এতে বাছতে সুবিধা হয়। 

আরও পড়ুনঃ জুড়বে দুই রাজ্য, স্বাধীনতার পর প্রথমবার প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের এই অংশে ছুটবে ট্রেন

মাছ কাটার সময়ও কয়েকটা জিনিস মাথায় রাখুন। ইলিশের টুকরো লম্বালম্বিভাবে ভাগ করলে মাঝখানের বড় কাঁটাটি আগেই বেরিয়ে আসে, এতে অন্যান্য ছোট কাঁটাগুলো বাছা সহজ হয়ে যাবে। মাছের মাংসের ওপর হাত দিয়ে চাপ দিলেও লুকিয়ে থাকা কাঁটাগুলো খুঁজে পেতে পারেন। কাঁটায় যাদের ভয়, তারা ভাতে মাখার আগেই মাছ থেকে কাঁটা সরিয়ে ফেলুন এতে মুখে কাঁটা যাওয়ার সম্ভাবনা কমে। 

আরও পড়ুন: বাঁকুড়ার ‘ডাকাতের গ্রাম’ থেকে NEET-এ সফল কালিমুল্লাহ, প্রথম ডাক্তার পেয়ে খুশি এলাকাবাসী

যেখানে বসে কাঁটা বাছছেন সেখানে ভালো আলো থাকা খুব দরকার। উজ্জ্বল আলোতে সূক্ষ্ম কাঁটাগুলো ভালোভাবে চোখে পড়বে। কম আলোতে এই কাজ করলে অনেকসময় মাছের মধ্যে কাঁটা রয়ে যেতে পারে, যা পরে মুখে পড়বে। কাঁটা বাছতে টুইজারও ব্যবহার করতে পারেন। বিশেষ করে বড় কাঁটাটা সরিয়ে নেওয়ার পর সূক্ষ্ম কাঁটাগুলো টুইজার বা চিমটের সাহায্যে ধরে ভালোভাবে ছাড়ানো যায়। 

আরও Hilsa Fish Ilish