“হিন্দুদের জীবনের কোনও মূল্য নেই” বিস্ফোরক প্রাক্তন BJP মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024 সাল থেকে জেলবন্দি বাংলাদেশের হিন্দু (Hindus) ধর্মগুরু তথা সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। দেশদ্রোহের অভিযোগে তাঁকে জেলে পাঠায় বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার। যদিও আদালতে আগেই জামিন পেয়েছেন তিনি। তবে জেল মুক্তি হয়নি। সম্প্রতি নিজের জন্মদাত্রী মাকে হারিয়েছেন চিন্ময় কৃষ্ণ। যে কারণে মাত্র 5 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। আর সেদিনই মা হারা হওয়ার শোকে চিন্ময় কৃষ্ণ প্রভুর কান্নার একটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখে জল এসে গিয়েছে ভারতীয়দেরও। এবার তা নিয়েই বড় মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরোধিতা করলেন পুনাওয়ালা?

শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশের হিন্দুদের জীবনে নেমে আসে অন্ধকারের কালো ছায়া! তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের হাজারো প্রতিশ্রুতির পরও আক্রান্ত হয়েছেন বাংলাদেশের হিন্দু ধর্মালম্বীরা। একেবারে অন্যায়ভাবে জেলবন্দী করা হয়েছে ওপার বাংলার হিন্দু সাধক চিন্ময় কৃষ্ণ দাসকে। জেলে থাকার কারণে একটা দীর্ঘ সময় মায়ের থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন তাঁর মা। আর মায়ের অন্তোষ্টিক্রিয়ার কাজ করতে মাত্র পাঁচ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন চিন্ময় প্রভু। জেল থেকে বাইরে আসতেই একেবারে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল তাঁকে।

ওপার বাংলার হিন্দু সাধকের চোখ ভেঙে আসা কান্নার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সেই দৃশ্যই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতীয় রাজনীতিক তথা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সর্বভারতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা। ওই ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “চিন্ময় কৃষ্ণ দাস তাঁর মাকে বিদায় জানানোর জন্য 5 ঘন্টা সময় পেয়েছিলেন।”

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মেকআপে প্রায় ৪ কোটি টাকা খরচ হল সরকারের, RTI করে জানা গেল সব

এরপরই নিজের ওই পোস্টে ভারতীয় রাজনীতিক তথা পরিচিত ব্যক্তিত্ব পুনাওয়ালা লেখেন, “CAA বিরোধী গোষ্ঠী, বাছাই করা মানবাধিকার লেখক, গাজার উপর নজর রাখা লোকজন, গাজা গোষ্ঠীর দিকে নজর রাখ ব্যক্তি এবং বিভিন্ন মতামত ধর্মী লেখক এর কাছে আমার প্রশ্ন, নিগৃহীত হিন্দুদের জন্য আপনাদের ক্ষোভ এখন কোথায়? ওহ ক্ষমা করবেন, হিন্দুদের জীবনের তো কোনও মূল্যই নেই।” প্রাক্তন বিজেপি মুখপাত্রের এমন বক্তব্যে কিছু ক্ষেত্রে বিতর্ক তৈরি হলেও অনেকেই মনে করছেন, হিন্দুদের স্বার্থে কথা না বলে চুপ করে থাকা বুদ্ধিজীবীদেরই একপ্রকার নিশানা করেছেন পুনাওয়ালা।

আরও