২৮ দিনের ট্রেনিংয়ের পর পরীক্ষা ছাড়াই হাতে লাইসেন্স! বিরাট উদ্যোগ রাজ্য সরকারের

Published:

Driving License

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ড্রাইভিং লাইসেন্স (Driving License) পাওয়া আরও সহজ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে দিতে যেতে হবে না টেস্ট। সম্প্রতি রাজ্য সরকারের পরিবহন বিভাগের তরফ থেকে জেলায় জেলায় স্বীকৃত অ্যাক্রেডিটেড ড্রাইভিং ট্রেনিং সেন্টার চালু করা হচ্ছে। যেখানে মাত্র ২৮ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করার পরেই একটি ফর্ম পূরণ করে আবেদনকারী সরাসরি তার ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবে। এর জন্য কোনও ড্রাইভিং পরীক্ষা দিতে যেতে হবে না। বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে।

ড্রাইভিং লাইসেন্স বানানো নিয়ে চিন্তা শেষ

আসলে এই ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে। জানা গিয়েছে, প্রথমে এটি ফারুকাবাদ জেলায় শুরু হবে। তারপর কানপুর শহরেও তা স্থাপন করা হবে। তবে এর জন্য আপনাকে সদর দফতরে গিয়ে আবেদন করতে হবে, এবং সেই আবেদন অফলাইনের মাধ্যমেই করতে হবে। এরপর যারা ভর্তি হবেন তাদের ২৮ দিনের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণের পর একটি ৫ নম্বর ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মটি কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রক ভেরিফাই করবে। তারপরেই আপনার ড্রাইভিং লাইসেন্স ইস্যু হবে। কিন্তু হ্যাঁ, তার আগে প্রশিক্ষণের সার্টিফিকেট নিতে হবে।

এ বিষয়ে মোটর ভেহিকেল ইন্সপেক্টর সন্তোষ কুমার সংবাদমাধ্যমকে জানান, ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হলে সেখান থেকেই সার্টিফিকেট অর্জনকারী যে কাউকে দক্ষ চালক হিসেবে বিবেচনা করেই তার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। তবে এটি আপাতত দুই চাকা এবং চার চাকার যানবাহনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে প্রথমে। এমনকি তাঁর আরও সংযোজন, স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু যারা এই সেন্টার থেকে সার্টিফিকেট পাবেন তাদের কোনও রকম পরীক্ষা দেওয়া লাগবে না। শুধুমাত্র আবেদনকারী তাদের ৫ নম্বর ফর্ম আপলোড করার পরেই লাইসেন্স ইস্যু করবে প্রশাসন।

আরও পড়ুন: বর্ষায় ঘুরে আসুন ঘিস ও চেল নদীতে ঘেরা ‘মানাবাড়ি’ থেকে, ভুলে যাবেন স্ট্রেস

তিনি আরও জানান, প্রতিটি জেলায় যে অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলি খোলা হবে সেখানে প্রশিক্ষণ নিতে গেলে ৬০০০ টাকা ফি দিতে হবে। এমনকি সেখানে সড়ক নিরাপত্তা বিধি সংক্রান্ত সমস্ত নিয়ম শেখানো হবে। এরপর প্রথমে সিমুলেটরে এবং পরে রাস্তায় ড্রাইভিং শেখানো হবে। সার্টিফিকেট পেলেই ড্রাইভিং লাইসেন্স নিয়ে চিন্তা শেষ। আবেদন করার কয়েক দিনের মধ্যেই বাড়ি চলে আসবে আপনার বহু প্রতীক্ষিত ড্রাইভিং লাইসেন্স।