সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ববাজারে আবারও মার্কিন ডলারের শক্তি বৃদ্ধি আর আন্তর্জাতিক স্তরে বিনিয়োগকারীদের মুনাফা তোলার জেরে ঘরোয়া বাজারে সোনা, রুপোর দামে অনেকটাই পতন (Gold Price)। গতকাল প্রায় ৫০০০ টাকা কমেছিল হলুদ ধাতুর বাজার দর। আর সেই তাল মিলিয়ে আজও অনেকটাই পতন হয়েছে মূল্যবান এই দুটো ধাতুর দামই। যার কারণে সাধারণ ক্রেতা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য আবারও তৈরি হচ্ছে বড়সড় সুযোগ। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৯,২০০ টাকায় (-১৮০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,২০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,৩৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৬,২৫০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৬,৪৫০ টাকায় (-১৯০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৫৮০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৮২০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৬৩০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৪৪০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৪৪০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৫৩০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১১,৪৯০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৩৬,২০০ টাকায় (+১০৫০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬৫,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৬০,০০০ টাকায়।
আরও পড়ুন: বিদ্রোহী তৃণমূল সাংসদের চিঠিতে সায়নী-রচনার সই! তালিকায় আর কে কে?
সোনার দাম কমলেও বাড়ল রুপোর দাম
গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪১ হাজার টাকায়। তবে আজ ১৮০০ টাকা দরপতন হয়ে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ২০০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৮ হাজার ৩৫০ টাকায়। কিন্তু আজ ১৯০০ টাকা দাম কমেছে এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৪৫০ টাকা। এদিকে গতকাল রুপোর দাম ছিল প্রতি কেজি ২ লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা। কিন্তু আজ দাম বেড়েছে ১০৫০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ২০০ টাকা।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।










