ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বড় বদল আনছে সরকার, বিরাট সুবিধা হবে চালকদের

Published:

Driving License Validity Extension

অনন্যা সরকার, নয়াদিল্লি: গাড়ি চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স (Driving License) একটি খুবই গুরুত্বপূর্ণ নথি। ড্রাইভিং লাইসেন্স ছাড়া শহরের রাস্তায় গাড়ি চালালে দিতে হয় মোটা অঙ্কের জরিমানা। তবে এই লাইসেন্সের মেয়াদ আছে। মেয়াদ উত্তীর্ণ হলে আবার রিনিউ করতে হয় লাইসেন্সটি। রিপোর্ট অনুযায়ী, সরকার এখন সাধারণ জনগণের ভোগান্তি দূর করার জন্য ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বর্তমানের ২০ বছর সময়সীমা থেকে বাড়িয়ে ব্যবহারকারীর ৫০ বছর বয়স পর্যন্ত করার কথা ভাবছে। এর পাশাপাশি গাড়ির মালিকানা হস্তান্তর ও পারমিট রিনিউ – এর মতো প্রক্রিয়াগুলি সম্পূর্ণরূপে অনলাইন করার কথাও বিবেচনা করে দেখছে। সংবাদ সূত্র মারফৎ জানা গেছে, সড়ক পরিবহন মন্ত্রক (Ministry of Road Transport and Highways) এই দুই প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছে এবং শীঘ্রই সাধারণ  জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এগুলি চালু হতে পারে।

সরকারের তরফে বাড়ানো হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ

সড়ক পরিবহন মন্ত্রকের কর্মকর্তারা জানিয়েছেন, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়ানোর জন্য রাজ্যের সরকারগুলির রাজস্ব আয়ের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হবে না। কারণ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা বা রিনিউ ফি জমা দেওয়ার জন্য কোনো আরটিও (RTO) অফিসে যেতে হবে না, প্রক্রিয়াগুলি অনলাইনেই সম্পন্ন করা যাবে। 

এছাড়াও এক আধিকারিক জানান, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য চালকদের ‘নেগেটিভ পয়েন্ট’ বা শাস্তিমূলক পয়েন্ট দেওয়ার কথাও বিবেচনা করে দেখছে মন্ত্রক। এই নেগেটিভ পয়েন্টের ভিত্তিতে লাইসেন্স স্থগিত বা বাতিল করার ব্যবস্থা চালু হতে পারে, এর ফলে বেপরোয়া বা অসতর্ক চালকদের নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করা যায়।

আরও পড়ুনঃ ব্যবসার জন্য গ্যারান্টি ছাড়া ৯০ হাজার টাকা লোন, আবেদন করুন এই সরকারি প্রকল্পে

নতুন নিয়মগুলি লাগু হলে লাইসেন্সধারীদের আর বারবার লাইসেন্স রিনিউ করতে হবে না ৫০ বছর বয়স পর্যন্ত এর বৈধতা থাকবে, যা বারবার আরটিও অফিসে যাওয়ার ঝঞ্ঝাট কমাবে।