ডায়েট মেনুতে এবার রাখুন লেমন পেপার চিকেন, স্বাস্থ্য আর স্বাদের হবে দারুণ যুগলবন্দি

Published:

Lemon Paper Chicken

প্রীতি পোদ্দার, কলকাতা: শরীর স্বাস্থ্য সঠিক রাখতে আজকাল অনেকেই ডায়েটে মনোযোগ দিচ্ছেন। আর ডায়েট (Diet Menu) করা মানেই খাওয়াদাওয়ায় একাধিক বিধি-নিষেধ। তেল মশলাদার খাবার একদমই খাওয়া চলবে না। এদিকে রোজ রোজ সেদ্ধ খাবার খেতেও ভালো লাগে না। তাই সবকিছু মাথায় রেখেই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক মুখরোচক খাবারের সন্ধান, আর সেটি হল লেমন পেপার চিকেন (Lemon Paper Chicken)। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ

লেমন পেপার চিকেন বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল — চিকেন উইংস, নুন, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টক দই, পাতি লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, সাদা তেল।

রান্নার পদ্ধতি

কয়েক ফোঁটা তেলেই সুস্বাদু লেমন পেপার চিকেন বানানোর জন্য প্রথমেই বাজার থেকে আনা চিকেন উইংস গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ম্যারিনেশনের জন্য একটি পাত্রে চিকেন গুলো নিয়ে নিতে হবে। ওর মধ্যে একে একে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার তার মধ্যে চিকেনের পরিমাণ অনুযায়ী আন্দাজ মত আদা বাটা, রসুন বাটা নিয়ে নিতে হবে। এবার সেটিও ভালো করে মাখিয়ে নিতে হবে।

আরও পড়ুন: নিরামিষ রান্নায় আনুন নতুনত্ব, দই বেগুনের লাজবাব রেসিপি ট্রাই করুন আজই

চিকেনগুলো ম্যারিনেট করার পর এবার টক দই, পাতি লেবুর রস এবং সামান্য পাতি লেবু ঘষেও দিয়ে দিতে হবে। ব্যাস, সবটা ভালো করে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিতে হবে। এবার একটি প্যানে সামান্য সাদা তেল গরম করে চিকেন গুলো ভেজে নিতে হবে। এবার হালকা ভাজা হয়ে গেলে ম্যারিনেটের বাকি ঝোলটা ঢেলে দিতে হবে। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। সঙ্গে সামান্য পেঁয়াজ দিয়ে ঢেকে রাখতে হবে। ৫ মিনিট পরে ঢাকনা সরিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি লেমন পেপার চিকেন।

আরও Chicken Recipe
google button