অনন্যা সরকার, বিহার: ইউপিএসসি (UPSC) পরীক্ষাকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা বলে গণ্য করা হয়। আইএএস (IAS), আইপিএস (IPS) বা আইএফএস (IFS) অফিসার হওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উৎকর্ষতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার্থীদের ছোট থেকেই মেধাবী হওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকে। কিন্তু, স্কুল বা কলেজের দিনগুলিতে পড়াশোনায় ভালো না থাকলেও ইউপিএসসি পাশ যায় (UPSC Success Story) এমনটাই প্রমাণ করে দেখিয়েছেন বিহারের কুমার অনুরাগ (Success Story of IAS Kumar Anurag) । আসুন তার এই অসাধারন সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
পাশ-ফেলের মধ্যে দিয়ে গেছে শিক্ষার সফর
কুমার অনুরাগ বিহারের কাটিহার জেলার এক সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন প্রথমে একটি হিন্দি-মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর তার বাবা-মা তাকে একটি ইংরেজি-মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে দেন। দশম শ্রেনীর হাই স্কুল বোর্ড পরীক্ষায় তিনি ৯০% নম্বর পেয়ে পাশ করেন। তবে বোর্ডের পরীক্ষায় ভালো নম্বর পেলেও, একাদশ শ্রেণিতে উঠে সমস্যার সম্মুখীন হন, পড়াশোনা এড়িয়ে চলতে শুরু করেন। তার ফল স্বরূপ দ্বাদশ শ্রেণির প্রি-বোর্ড পরীক্ষায় অঙ্কে ফেল করেন। তবে দিনরাত কঠোর পরিশ্রম করে দ্বাদশ শ্রেণির বোর্ড ৯৪% নম্বর পান।
দ্বাদশ শ্রেণিতে ভালো নম্বর পাওয়ায় সহজেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্স (SRCC)-এ পড়ার সুযোগ পান। তবে, তার স্বপ্ন ছিল আইআইটি (IIT)-তে পড়াশোনা করার। এরপর আবার তিনি কলেজের সেকেন্ড ইয়ারে ফেল করেন। এটিই তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে ওঠে। তিনি নিজেকে প্রমাণ করার সিদ্ধান্ত নেন এবং ইউপিএসসি-র জন্য প্রস্তুতি শুরু করেন।
গ্র্যাজুয়েশন শেষ করে অনুরাগ স্নাতকোত্তরে ভর্তি হন এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য একইসাথে প্রস্তুতি শুরু করেন। প্রথম প্রচেষ্টাতেই ইউপিএসসি সিএসই ২০১৭ পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল ৬৬৭। এর ফলে, একজন আইএএস অফিসার হওয়ার তার অপূর্ণই থেকে যায়। তবুও তিনি হাল ছাড়েননি। অনুরাগ ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে অ্যাসিসটেন্ট ডাইরেক্টর পদে নিযুক্ত হন। এই পদে থাকাকালীন তিনি তার ইউপিএসসি-এর প্রস্তুতি চালিয়ে যান।
আরও পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে দামি ‘মিয়াজাকি’ আমের ফলন হচ্ছে ভারতে, নজরদারিতে লেগেছে সিসিটিভি
অবশেষে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০১৯-এ ৪৮তম র্যাঙ্ক অর্জন করেন অনুরাগ এবং তার নিজের রাজ্য বিহারে একজন আইএএস অফিসার হন। ২০১৮ সালের বিহার ক্যাডার ব্যাচের আইএএস অফিসার কুমার অনুরাগ এখন বিহারের বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ডিরেক্টর (MD) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি মুঙ্গেরের মিউনিসিপ্যাল কমিশনার এবং নালন্দার এসডিএম (SDM) হিসেবে কাজ করেছেন। অনুরাগ কুমারের এই সাফল্য প্রমাণ করে যে, ইউপিএসসি এমন একটি পরীক্ষা যেখানে একেবারে শূন্য থেকেও সাফল্য অর্জন করা যায়। স্কুল বা কলেজের পরীক্ষার নম্বর নয় কঠোর পরিশ্রম এবং ভালো পরিকল্পনাই এই কঠিন পরীক্ষায় পাশ করার চাবিকাঠি।










