অর্থকষ্ট দূর করতে বাড়ির উত্তর দিকে লাগান এই ৪ গাছ, খুলবে ভাগ্য!

Published:

Vastu Tips

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘর গোছাতে কম বেশি সকলেই ভালোবাসে। সুন্দর সুন্দর শোপিস, ফ্রেম দিয়ে সাজানো যেন এখন খুব ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। তবে সেক্ষেত্রে রয়েছে একাধিক নিয়ম। কারণ বাস্তুমতে, ঘরের প্রতিটি জিনিসেরই গুরুত্ব (Vastu Tips) রয়েছে। আর সেগুলি কোথায়, কীভাবে রাখা উচিত সেটিও খুব গুরুত্বপূর্ণ।

বলা হয়, বাড়ির উত্তর দিককে (North) সম্পদের দেবতা কুবেরের দিক বলে মনে করা হয় এবং এই দিকে বিশেষ কয়েকটি গাছ লাগালে নাকি খুব উপকার মেলে পরিবারে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

তুলসী গাছ

হিন্দু শাস্ত্র অনুযায়ী, তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তুলসী গাছকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবেও ধরা হয়। তাই তো সমস্ত ধরনের শুভ অনুষ্ঠানে তুলসীর ব্যবহার লক্ষ্য করা যায়। তবে অবশ্যই বাড়ির সৌভাগ্য ফিরিয়ে আনতে এই গাছ উত্তর দিকে রোপণ করা উচিত। এতে পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। এছাড়াও এই গাছ থেকে বহু রোগব্যাধির উপশম হয়।

মানি প্ল্যান্ট

এই গাছ বাড়ির সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য অন্যতম। শুধু তাই নয় অর্থকষ্ট দূর করে, তাই একে মানি গিভিং প্ল্যান্ট বলা হয়। তবে এই গাছ বাড়ির উত্তর দিকে নীল বা সবুজ রঙের বোতলে বা স্বচ্ছ ফুলদানিতে রাখতে হবে তাহলেই বাড়িতে প্রচুর ধন-সম্পদ আসবে। কিন্তু ফুলদানিতে কখনই শুকনো মানি প্ল্যান্ট রাখবেন না তাহলে হিতের বিপরীত হবে।

কলা গাছ

হিন্দু ধর্মে কলা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কলা গাছ নাকি ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। তাই বাড়ির উত্তর দিকে একটি কলা গাছ লাগিয়ে প্রতি বৃহস্পতিবার পুজো করলে এবং ঘিয়ের প্রদীপ জ্বালালে দেবী লক্ষী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। এবং বাড়ির আর্থিক স্বচ্ছলতা বজায় থাকবে।

আরও পড়ুন: শরীর সুস্থ রাখতে রাতের মেনু থেকে সরান এই খাবারগুলি

বাঁশ গাছ

বাস্তু শাস্ত্র অনুযায়ী বাঁশকে খুব শুভ বলে মনে করা হয়। কারণ এই গাছ বাড়িতে সুখ,শান্তি এবং উন্নতি দেয়। এটি ফেং শুইতে একটি ভাগ্যবান কবজ হিসাবেও বিবেচিত হয়। বাড়িতে বাঁশের গাছ বা বাঁশের গাছ লাগালে বাড়ির লোকেদের অনেক উন্নতি ও ধন-সম্পদ আসে। এছাড়াও ঘর থেকে নেতিবাচকতা দূর করে। এর মধ্যে যদি গাছটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটি অবশ্যই বদল করে নিতে হবে।