শরীর সুস্থ রাখতে রাতের মেনু থেকে সরান এই খাবারগুলি

Published:

Foods To Avoid At Night

প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকেই স্বাস্থ্যকর ডায়েটের জন্য খাবারের (Food) প্রতি একটা আলাদা নিয়ম মেনে চলে। কেউ আবার রাতে ভাত না খেলে ঘুমোতে পারে না। এমনকি অনেকের আবার রাতে ঘুমের আগে দুধ চাই-ই চাই। কিন্তু অজান্তেই বেশ কিছু খাবার আমরা রাতে খেয়ে ফেলি যার ফলে শরীরে নানা রোগ বাসা বাঁধে। তাই যদি শান্তিতে ঘুমাতে চান, তবে রাতের বেলা এই সকল খাবার খাওয়া (Foods To Avoid At Night) বন্ধ করুন। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন কোন খাবার রাতে খাওয়া উচিত নয়।

দুধ

অনেকেই রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম দুধ খেয়ে থাকেন। কিন্তু এই দুধ খাওয়া সেই সময় একদমই উচিত না। কারণ দুধে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর এর ফলে হজমের গোলমাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই রাতে ঘুমোনোর আগে কখনওই দুধ খাওয়া উচিত নয়। এতে ঘুম নষ্ট তো হবেই তার সঙ্গে পেট গরম হওয়ার সমস্যাও হয়।

ফলের রস

চিকিৎসকরা জানান, রাতে ঘুমোতে যাওয়ার আগে কখনোই ফলের রস খাওয়া ঠিক নয়। বিশেষ করে লেবুজাতীয় কোনও ফলের জুস, কারণ এগুলি খাবার হজম করতে দেয় না এবং অ্যাসিডিটি, পেট গরমের সমস্যা বাড়িয়ে দেয়। তাই ফলের রস দিনের বেলায় খাওয়া ভালো কিন্তু রাতে কখনোই নয়।

স্প্রাউটস

স্প্রাউটস অত্যন্ত পুষ্টিকর একটি খাবার কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তবে এটি সকালে খাওয়া সবচেয়ে ভালো এবং কার্যকরী। কিন্তু রাতে এটি একদমই প্রযোজ্য নয়কারণ স্প্রাউটস হজম হতে সময় লাগে এবং রাতে খেলে এটি গ্যাস ও পেটের সমস্যার কারণ হতে পারে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়।

আরও পড়ুন: খাবার টেবিলে এসব রাখলে পরিবারে ধেয়ে আসে দুর্ভাগ্য! জেনে নিন বিস্তারিত

ড্রাই ফ্রুটস

ড্রাই ফ্রুটস খেলে শরীরে শক্তি আসে। শুধু তাই নয় সুস্বাস্থ্য বজায় থাকে। এটি মস্তিষ্ক, হৃদপিণ্ডসহ বিভিন্ন অঙ্গের জন্য বেশ উপকারী। তবে এতে ফাইবার বেশি থাকায় এটি রাতে খাওয়া উচিত নয়। কারণ রাতের বেলা বেশি খেলে ফাইবার বেশি থাকার কারণে গ্যাস, ব্লোটিং ও পেটের সমস্যা হতে পারে।