সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি উৎসবের মরশুমে গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস (Tata Motors) তাদের জনপ্রিয় দুটি মডেল প্রিমিয়াম হ্যাচব্যাক Tata Altroz এবং সেডান Tata Tigor-র ওপর নিয়ে এসেছে বাম্পার ডিসকাউন্ট। চলতি বছরের নভেম্বর মাসে এই গাড়ি দুটি কিনলে গ্রাহকরা 55 হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন বলে জানিয়েছে কোম্পানি। এমনকি অফারের মধ্যে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং স্ক্রাপেজ ইনসেন্টিভের মতো বেশ কিছু সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
Tata Altroz-এ মিলছে বিরাট ছাড়
টাটার জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক Tata Altroz এর বিভিন্ন ভেরিয়েন্টের ওপর এবার 35 হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 55 হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বলেই খবর। এর মধ্যে Altroz CNG মডেলে মিলছে সবচেয়ে বেশি অর্থাৎ 55 হাজার টাকার সুবিধা। এর মধ্যে রয়েছে 15 হাজার টাকার কনজিউমার অফার, 20 হাজার টাকার একচেঞ্জ বেনিফিট এবং 20 হাজার টাকা পর্যন্ত স্ক্রাপেজ ইনসেন্টিভ। যারা কম খরচে গাড়ি চালাতে চান, তাদের জন্য টুইন সিলিন্ডার প্রযুক্তিসম্পন্ন এই সিএনজির গাড়িটি হতে পারে দারুণ বিকল্প। কারণ, এটি 27.8 কিলোমিটার প্রতি কেজিতে মাইলেজ দেয়।
এদিকে এই মডেলের পেট্রোল এবং ডিজেল ভেরিয়েন্ট কিনতে গেলেও মিলবে বিরাট ছাড়। জানা গিয়েছে, Altroz-র পেট্রোল এবং ডিজেল মডেলগুলোর ওপর এবার 35 হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে, পেট্রোলের Pure Family এবং Smart & Pure Family ভেরিয়েন্টগুলির ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে না।
আরও পড়ুন: শেয়ারবাজারের লম্ফনেই হল কাজ, ডলারের বিপরীতে দাম বেড়ে গেল ভারতীয় রুপির
Tata Tigor-এ মিলছে স্টক ক্লিয়ারেন্স অফার
এদিকে টাটা মোটরস সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের নতুন গাড়ি Eris, যা মূলত Tigor-র জায়গা নিয়েছে। Tigor-র উৎপাদন বন্ধ হয়ে গেলেও ডিলারদের কাছে থাকা অবশিষ্ট পুরনো স্টক খালি করার জন্য এবার কোম্পানি দিচ্ছে বিরাট ছাড়। নতুন Eris গাড়ির ওপর কোনও ডিসকাউন্ট না থাকলেও Tigor কিনলে গ্রাহকরা 30 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এই প্যাকেজের আওতায় রয়েছে 15 হাজার টাকার কনজিউমার অফার এবং এর সাথে 10 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস অথবা 15 হাজার টাকার স্ক্র্যাপেজ ইনসেন্টিভ। তবে হ্যাঁ, এই অফারগুলি বিভিন্ন শহরের ডিলারশিপ বা গাড়ির রঙের ওপর ভিত্তি করে কম-বেশি হতে পারে। সেক্ষেত্রে নিজের নিকটবর্তী শোরুমে যোগাযোগ করে নেওয়া বুদ্ধিমানের কাজ।










