‘অতিবামপন্থীদের তাড়াতে কার্বলিক অ্যাসিড লাগবে..’ বিস্ফোরক মন্ত্রী অর্জুন সিং

Published:

Arjun Singh

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এলেন অর্জুন সিং (Arjun Singh)। অতিবামপন্থীদেরকে পুরোপুরি ধ্বংস করতে কার্বলিক অ্যাসিড (Arjun Singh Carbolic Acid) ব্যবহারের নিদান দিলেন খোদ শ্রম ও পরিবহন মন্ত্রী। তাঁর দাবি অতিবামপন্থী এবং দেশদ্রোহীদের দমনে এই কড়া পদক্ষেপ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। শুধু তাই নয়, কুণাল ঘোষের (Kunal Ghosh) আক্রমণের ঘটনা নিয়েও চাঞ্চল্যকর মন্তব্য করলেন অর্জুন সিং।

কাকিনাড়ার কর্মীসভায় অর্জুন সিং

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, সোমবার কাকিনাড়ার পাণপুর মোরে দলীয় কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। আর সেখানেই বামপন্থী রাজনীতি নিয়ে তীব্র আক্রমণ শানান অর্জুন। তাঁর দাবি, “বামপন্থীরা কোনওদিন দেশের ভালো চায়নি। যারা বাবা-মাকে নমস্কার করে না, তারা আবার কাল মার্কস পড়ে লেনিন-স্ট্যালিনকে নমস্কার করে। এদের কথা আর কী বলব।” এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে মন্তব্য করেন অর্জুন সিং।

কার্বলিক অ্যাসিড ছোঁড়ার নিদান অর্জুনের

মন্ত্রী অর্জুন সিং এদিন সভায় বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত ‘ভদ্রলোক’, তাই দেশবিরোধী বলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছেন না। দেশকে ‘টুকরে টুকরে’ করার কথা যারা বলছে, তাদের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে। আমি CM সাহেবকে বলব যাঁরা পাকিস্তানের স্লোগান দেয়, তাঁরা এমনি শুনবে না, কার্বলিক অ্যাসিড লাগবে। এই অ্যাসিডে যেমন সাপ পালায় তেমন অতিবামপন্থীরাও পালাবে। খানিকক্ষণ ব্ল্যাক আউট করে দিক, তারপর দেখে নেব।”

আরও পড়ুন: ফোন, OTP ছাড়াই একই পরিবারের দুটি অ্যাকাউন্ট থেকে গায়েব ২১ হাজার, শোরগোল ব্যান্ডেলে

এদিন সভায় কুণাল ঘোষকে নিয়েও একাধিক মন্তব্য করেছিলেন মন্ত্রী অর্জুন সিং। গত শনিবার, শ্রীরামপুরের সভায় যাওয়ার পথে কুণাল ঘোষের গাড়িতে যে হামলা ও  ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল সেই নিয়ে শ্রম ও পরিবহন মন্ত্রী বলেন, “এমন কোনও ডিম আছে কি না আমার জানা নেই, যে ডিম ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায় এবং কাউকে খুন করা যায়। তাই ওনার কথা শুনে অবাক হতেই হয়।” এছাড়াও তাঁর দাবি, সাধারণ মানুষ যে কুণাল ঘোষ এবং তৃণমূলের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ তা সেদিনের ঘটনায় ইতিমধ্যেই প্রমাণিত।

google button